ekabir

 

দুর্নীতির অনুসন্ধান চেয়ে আবেদন দুদকের সাবেক চেয়ারম্যানের

 নিউজ ডেস্ক :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান এবং একইসঙ্গে অনুসন্ধানের পর মামলা দায়েরের জন্য আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এ আবেদন করেন। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান চেয়েও আবেদন করেছেন আইনজীবী সুলতান মাহমুদ। এসব ব্যক্তির জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে আবেদনে উলে­খ করেনবিস্তারিত…


দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় হার্ডলাইনে বিএনপি

নিউজ ডেস্ক :: দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পথে হাঁটছে বিএনপি। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দলের নাম ভাঙিয়ে যদি কেউ দখল, চাঁদাবাজি, হুমকি-ধমকি, মানুষের সঙ্গে দুর্ব্যবহার, অনিয়ম, দুর্নীতি থেকে শুরু করে কোনো ধরনের অপকর্ম করে, তবে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিনই তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন এবং খোঁজখবর রাখছেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। তাদের ভাষ্য, গত ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তারেক রহমান সার্বক্ষণিক এসবেরবিস্তারিত…


সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

নিউজ ডেস্ক :: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ডিবি কার্যালয় আনা হচ্ছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আজ রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ছাত্র–জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর আব্দুর রাজ্জাককে আর জনসমক্ষে দেখা যায়নি। সর্বশেষ সংসদে টাঙ্গাইল থেকে নির্বাচিত সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবেবিস্তারিত…


ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জামায়াত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় মাওলানা আবদুল হালিম

নিউজ ডেস্ক ::বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “আধিপত্যবাদীদের সহায়তায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার তাÐব চালিয়ে আওয়ামী লীগ যেদিন গণতন্ত্র হত্যার পথ সূচনা করেছিল, মূলত সেদিনই বাংলাদেশ পথ হারায়। বিগত ১৭ বছরে জামায়াতে ইসলামীর ১১ জন শীর্ষ নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়ে এবং জেল-জুলুম ও নির্যাতন চালিয়ে হত্যা করেছে। সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধীদলের শতশত নেতাকর্মী, আলেম-উলামা, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বহু মানুষকে হত্যা, গুম ও খুন করেছে এবং হাজার হাজার নেতাকর্মীকে হামলা-মামলা দিয়ে হয়রানিবিস্তারিত…


আদর্শ সমাজ গঠনে মুফাসসিরদের ভূমিকা অপরিসীম

মাজলিসুল মুফাসসিরীন এর সম্মেলনে আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান

নিউজ ডেস্ক :: আদর্শ সমাজ গঠনে মুফাসসিরদের ভূমিকা অপরিসীম। কেননা তারা জাতির রাহবার। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের উদ্যোগে ১৪ অক্টোবর সোমবার সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দেশবরেণ্য মুফাসসিরদের সমন্বয়ে জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, “মুফাসসিররা হলেন পথহারা জাতির পথ প্রদর্শক। সঠিক পথের সন্ধান দেয়া জাতির প্রতি মুফাসসিরদের কোনো দয়া নয় বরং এটা তাদের দায়িত্ব। আপনারা জাতির রাহবার। অতীতে যারা এই দায়িত্ব আঞ্জাম দিয়েছেন আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। তারা কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করেননি বরং প্রয়োজনেবিস্তারিত…


শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে চলেছে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ : সাবেক এমপি হাবিব 

কলারোয়া প্রতিনিধি :: কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে চলেছে কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ। আদর্শ মানুষ গড়ার সূতিকাগার হিসেবে কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলছে। এই কলেজের শিক্ষাপদ্ধতি এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকছে সবখানে। সোমবার(১৪ অক্টোবর) বেলা ১২ টায় সাবেক এমপি হাবিবের কলারোয়ার নিজ বাসভবনে অনুষ্ঠিত কলেজের নবগঠিত অ্যাডহক কমিটি ও শিক্ষকবৃন্দের সাথে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি উপজেলা বিএনপির মুখপাত্র সাবেকবিস্তারিত…


আশাশুনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সদরের উত্তর বলাবাড়িয়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম তীর্থ মন্ডল (৫)। সে আশাশুনি উত্তর বলাবাড়িয়া গ্রামের সমীরন মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে তীর্থ মন্ডল ছেলেমেয়েদের সাথে বাড়ির পাশে খেলা করছিল। সকলের অজান্তে সে পানিতে পড়ে যায়। খেলার সাথীরা তাকে না পেয়ে বাড়ির লোকজনকে খবর দিলে অনেক খোঁজাখুজির পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। সাথে সাথে আশাশুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।


আশাশুনির নওয়াপাড়ায় কমেডিয়ান শের আলী গাজীর ইন্তেকাল

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের জনপ্রিয় কৌতুক অভিনেতা শের আলী গাজী (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাহেউন)। রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত্র ২ টার দিকে তিনি ইন্তেকাল করেন। নওয়াপাড়া গ্রামেরর মরহুম এছমাইল গাজীর ছেলে শের আলী দীর্ঘদিন যাবৎ ডায়বেটিসহ নানান রোগে ভুগছিলেন। রবিবার রাতে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র সন্তানসহ বহু আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সোমবার বাদ জোহর নওয়াপাড়া আহলে হাদীছ জামে মসজিদ চত্তর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।বিস্তারিত…


আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশন দিবস ২০২৪ পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়। সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের সভাপতিত্বে টিম লিডার আব্দুল জলিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভূমি অফিসের নাজির মোঃ শাহিনুর ইসলাম, সহকারী সার্টিফিকেট অফিসার মোস্তাফিজুর রহমান, এম এম সাহেব আলী, খোরশেদ আলম, ইউপি সদস্য ইয়াকুব আলী আকু প্রমুখ।


দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

. দেবহাটা প্রতিনিধি ;; “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষাৎ গড়ি” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে নিয়ে দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে,  উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেবহাটা সরকারি হাইস্কুল মাঠে আলোচনা সভা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের সহযোগীতায় এ দিবস পালিত হয়। দেবহাটা ফায়ার স্টেশনের লিডার ইউনুস আলীর নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শণ করা হয়।বিস্তারিত…