ekabir

 

আশাশুনিতে ভিটেবাড়ী ছাড়ার ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামে বসতবাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র ও মারপিটের প্রতিকার প্রার্থনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্তের জন্য পদক্ষেপ গ্রহন করেছেন। থানায় দাখিলকৃত লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, পুরোহিতপুর গ্রামের মৃত কালু মোগলের ছেলে নূর ইসলাম প্রায় ৩০ বছর পূর্ব থেকে পুরোহিতপুর গ্রামে জমি ক্রয় করে ঘরবাড়ি বেধে বসবাস করে আসছেন। বিবাদী আফিল সরদারের ছেলে কুদ্দুছ, আলিমুদ্দীন, আকিমুদ্দিন, হাসান ও কুদ্দুস সরদারের ছেলে লাবলু পারিপার্শ্বিক খুটিনাটি বিষয় নিয়ে বাদীদেরকে মারধর ও খুন জখমের ষড়যন্ত্র করে আসছেন। বিবাদীদের শিরিষ গাছের ডালবিস্তারিত…


দরগাহপুরে জমিজমার বিরোধে  সংঘর্ষে আহত ৩

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে জমাজমির গোলযোগের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে। লিখিত এজাহার সূত্রে জানাগেছে, দরগাহপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের শিবপদ সরকারের ছেলে ভগিরথ সরকারের সাথে একই গ্রামের রনজিত সরকারের ছেলে রামকৃষ্ণ দিং এর সাথে জমাজমি নিয়ে গোলযোগ চলছিল। রামকৃষ্ণ, সূর্য্যকান্ত সরকারের ছেলে নিখিল, মঙ্গল সরকারের ছেলে উত্তম ও বিজন সরকারের ছেলে বিক্রম সহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামী করে এজাহারে বলাবিস্তারিত…


খুলনা-৬ সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেফতার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের ৩ মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা ৬ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১৬ অক্টোবর) ভোর রাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা হতে র‍্যাব ৬ ও র‍্যাব ৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করেছে। বুধবার সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের ৩ মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করাবিস্তারিত…


সমন্বয়করা হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দিলেন

নিউজ ডেস্ক :: হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আগামীকাল বুধবার বেলা ১১টায় এই কর্মসূচি পালন করবেন তারা। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি। কমেন্ট বক্সে হাসনাত লিখেছেন, ‘যে লীগের হাতে হাজার হাজার ছাত্র ও নাগরিকের রক্ত লেগে আছে। দুই মাস না যেতেই তাদের কীভাবে দুঃসাহস হয় হাইকোর্ট প্রাঙ্গণে খুনি হাসিনার নামে স্লোগান দেওয়ার?’ একই স্ট্যটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরবিস্তারিত…


ঝিকরা বাইতুন নূর জামে মসজিদে সীরাত মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: কলারোয়া পৌরসভাধীন ঝিকরা বাইতুন নূর জামে মসজিদে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৬ অক্টোবর সন্ধ্যায় মাফিলে সভাপতিত্ব করেন কলারোয়া পৌর জামায়াতের আমীর অধ্যাঃ ইউনুছ আলী বাবু। সিরাত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ আলোচনা পেশ করেন জাতীয় মাজরুসুল মোফাচ্ছির পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা  সাবেক আমীর মাওঃ ওসমান গণি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া মাদ্‌রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আহম্মদ আলী,কলারোয়া পৌর জামায়াতের সেক্রেটারী আলমগীর হুসাইন,জাতীয় মাজরুসুল পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওঃআব্দুস সামাদ আজাদী প্রমূখ। বক্তগণ মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)বিস্তারিত…


  মহান আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে পারলে দেশ শান্তিপূর্ন ভাবে গঠিত হবে:মুহাদ্দিস রবিউল বাশার

এমএ মামুন দেবহাটা :: সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেন,মহান আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে পারলে দেশ শান্তিপূর্ন ভাবে গঠিত হবে। শুধু দেশ নয়, আল্লাহর বিধান যদি সারা দেশে প্রতিষ্ঠিত করা যায় তাহলে বিশ্ব সুন্দর ও শান্তিপূর্ন ভাবে গঠিত হবে। অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে মহানবী হযরত মোহাম্মাদ (স.) আগমন করেছিলেন। আমরা নেতার পরিবর্তন চাই না। আমাদেরকে নীতির পরিবর্তন করতে হবে। সখিপুর ইউনিয়ন জামায়াত অফিস উদ্বোধন অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশারর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩ঘটিকায় সখিপুর মোড়স্থ ইউনিয়নবিস্তারিত…


দেবহাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী কমিটি গঠন

সভাপতি খায়রুল, সম্পাদক উজ্বল, সাংগঠনিক কবির

দেবহাটা প্রতিনিধি :: দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রেসক্লাবের বার্ষিক সভায় শেষে গঠনতন্ত্রের আলোকে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মীর খায়রুল আলম, দৈনিক দৃষ্টিপাতের বায়েজিত বোস্তামি উজ্বল সাধারন সম্পাদক, দৈনিক প্রজন্ম ৭১ পত্রিকার কবির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সুমন পারভেজ বাবু ও প্রভাষক সুমন ঘোষ সুজন, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি ও ফরহাদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক পদে সন্যাসি কুমার ওভি, দপ্তর সম্পাদক পদে এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদকবিস্তারিত…


পাইকগাছায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

আমিনুল ইসলাম বজলু,পাইকগাছা :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ১৩ জুলাই’২৩ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জাতির সামনে উপস্থাপিত বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার ১৫ অক্টোবর বিকেলে পাইকগাছায় ও সন্ধ্যায় বাণিজ্যিক শহর কপিলমুনিতে এ লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, আমনউল্লাহ বিপুল, ডাঃ জাহিদ হাসান, খুলনা জেলা সাবেক সাংগঠনিক সম্পদক মো: জাবির আলী, ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন,পাইকগাছা উপজেলা যুবদলের আহবায়ক তহিদুজ্জামান মুকুল, সদস্য সচিব ইমরান সরদার, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আমিনুলবিস্তারিত…


কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান এর উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি ::কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২৪ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার(১৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ছাত্র, শিক্ষক ও কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. জহুরুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সহকারী উদ্ভিদ সংরক্ষণবিস্তারিত…


কলারোয়ায় গাজাসহ আলিম নামে এক মদক ব্যবসায়ী গ্রেফতার

এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে গাজা সহ এক যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার ১৫ (অক্টোবর) সাতক্ষীরার কলারোয়ায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আতাউর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে,কলারোয়ার তুলশীডাঙ্গা পৌরসভা ট্রাক টার্মিনালের পাশ্ববর্তী দক্ষিণ দুয়ারী বাসা হতে দুপুর ১২:২০মিনিটের সময় মৃত জবেদ আলীর পুত্র আঃ আলীম(৫১)কে ৩০০(তিনশত)গ্রাম গাজা সহ হাতেনাতে গ্রেফতার করে। যার আনুমানিক বাজার মুল্য দশ হাজার টাকা। এলাকাবাসী জানান, খুচরা ও পাইকারী মাদক ব্যাবসায়ী হিসেবে সে অত্র এলাকায় পরিচিত। তার কারনে এই এলাকার জনপদ সর্বদাইবিস্তারিত…