ekabir

 

পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১০০ দরিদ্র পরিবারের মাঝে লিডার্স এর দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ

পাইকগাছা খুলনা প্রতিনিধি :: শনিবার ১৯ অক্টোবর ২০২৪, শনিবার সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে দাতা সংস্থা ফ্রান্সের LiFE- ONG এর সহযোগিতায় “Emergency WASH Response to Cyclone Remal Affected People in PaikgachaUpazilla of Khulna District” প্রকল্পের আওতায় ঘূর্ণি ঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলায় দেলুটি ইউনিয়নে ১০০ দরিদ্ পরিবারের মাঝে দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুকুমার কবিরাজ, প্যানেল চেয়ারম্যান, দেলুটি ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রাম চন্দ্র টিকাদার, পবিত্রকুমার সরদার, রিংকু রায়, পলাশ কুমা রায়। আরও উপস্থিতবিস্তারিত…


প্রতাপনগরে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার প্রতাপনগরে ৫০ সহস্রাধিক  লোকের উপস্থিতিতে ঐতিহাসিক সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫ টা হতে প্রতাপনগর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওঃ মোস্তফা কামাল। ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আল-আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর প্রিন্সিপাল হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন (ভিডিও কলে) শহীদ  আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রাহিঃ) এর সুযোগ্য পুত্র শামীম সাঈদী, জেলাবিস্তারিত…


আশাশুনিতে বৈদ্যুতিক শকে একজনের মৃত্যু

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বড়দলে বৈদ্যুতিক শক খেয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লাল্টু মিস্ত্রী (৪০)। তার পিতার নাম ভোলানাথ মিস্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শনিবার সকালে বজ্রবৃষ্টি শুরু হলে প্রতিবেশীর বাড়িতে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। লাল্টু মিস্ত্রী বাড়িতে ফিরে বিদ্যুৎ লাইন চালু থাকা অবস্থায় মাল্টিপ্লাগ থেকে টিভি প্লাগ বিচ্ছিন্ন করতে যায়। এসময় শর্ট সার্কিটে তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় চিকিৎসক মনোহর চন্দ্র মন্ডলেরর কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করেন। পরিবারের প্রধানবিস্তারিত…


দক্ষিণ চাপড়া মসজিদ ও মাদ্রাসার নতুন কমিটি গঠন, সভাপতি রাজ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া পুরাতন জামে মসজিদ ও মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ গাউছুল হোসেন রাজ। মসজিদের সকল মুসল্লিদের অনুমতিক্রমে মসজিদ ও দক্ষিণ চাপড়া হাফিজিয়া মাদ্রাসার ৫ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে আলহাজ্ব গাউছুল হোসেন রাজকে। কমিটির সেক্রেটারী হাফেজ মোঃ কামরুজ্জামান, সহ সভাপতি মোঃ ফয়জুল সরদার ও মোঃ রেজাউল করিম, সহ সেক্রেটারী মোঃ আকবর হোসেন ও মোঃ ইউনুছ আলী ভুন্ডুল, ক্যাশিয়ার আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, সহ ক্যাশিয়ার মোঃ হবিবর রহমান, প্রচার সম্পাদকবিস্তারিত…


আনুলিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে ফাটল, নির্বাহী প্রকৌশলীর পরিদর্শন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছটে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধে ফাটল ধরেছে। এলাকাবাসীর মনে দুর্ভাবনার সৃষ্টি হয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী শনিবার এলাকা পরিদর্শন করেছেন। শুক্রবার দুপুরের জোয়ারের পানির চাপে ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে মোড়লবাড়ী গামী ওয়াপদার মাঝের অংশে রহিম সরদারের ঘেরের সামনে ভেড়ী বাঁধে ফাটলের সৃষ্টি হয়।প্রায় ৮০ ফুট বাঁধে ফাটল ধরেছে। ফাটলের গভীরতা ৩০ থেকে ৩৫ ফুট পর্যন্ত। ফাটলের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শঙ্খার সৃষ্টি হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ফাটলে খবর ওয়াপদা কর্তৃপক্ষকে অবহিত করেন।বিস্তারিত…


খাজরায় ওয়াপদার রাস্তা  সংষ্কার কাজ শুরু

জি এম মুজিবুর রহমান, :: আশাশুনি  উপজেলার খাজরার তুয়ারডাঙ্গা উত্তর মাথায় ওয়াপদার রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নং পোল্ডারের আওতাভুক্ত ওয়াপদার ৮০ ফুট দৈর্ঘ্য রাস্তার সংষ্কার কাজ মাটি ভরাট করা হচ্ছে। খোলপেটুয়া নদীর অতিরিক্ত জোয়ারের ফলে ৮০ফুট রাস্তায় বিভিন্ন সময়ে ফাটল ধরে ভেঙে নদী গর্ভে চলে গেলে ঝুকিপূর্ন হয়ে পড়ে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়কে অবিহিত করলে তিনি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করার নির্দেশ দেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাঁধ পরিদর্শন শেষে স্থানীয় শ্রমিক নিয়ে সংষ্কারবিস্তারিত…


সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

 নিউজ  ডেস্ক  ::জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) বাধার মুখে শেষ পর্যন্ত বেড়া নির্মাণ করতে পারেনি বিএসএফ। শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরাও করা যাবে না। তবে সীমান্তের সোনাতলা এলাকার মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ৩ ও ৪ নম্বর পর্যন্ত অংশে আনুমানিক ১৫ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফের সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতেবিস্তারিত…


স্বৈরাচারের সুবিধাভোগীরা সরকারকে ব্যর্থ করে দিতে চায়

নিউজ ডেস্ক :: স্বৈরাচারের সুবিধাভোগীরা প্রশাসনসহ ঘরে-বাইরে মাথাচাড়া দিয়ে উঠছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  তিনি বলেন, স্বৈরাচার সরকারের সুবিধাভোগীরা বর্তমান সরকারকে ব্যর্থ করে দিতে চায়। ষড়যন্ত্রের বিষবৃক্ষ উপড়ে ফেলতে না পারলে ছাত্র-জনতার বিপ্লবের অর্জন বিপন্ন হবে। রাষ্ট্রকে জনগণের প্রত্যাশিত কাজ করতে হবে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের বসিয়ে রেখে কোনো উপকার মিলবে না। মাফিয়াচক্র বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। তবে মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। মাফিয়াচক্রের কবলবিস্তারিত…


আশাশুনিতে সুদিন গ্রুপের উপহার সামগ্রী বিতরণ 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ড়সাতক্ষীরা) :: বিশ্বস্ত রিয়েল স্টেট কোম্পানি সুদিন গ্রুপের (SG) পক্ষ থেকে আশাশুনি উপজেলার হাফেজ, আলেম উলামাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি আল আমিন ট্রাস্ট মিলনায়তনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সুদিন গ্রুপ নলতা শাখার ম্যানেজার হাফেজ  মাওঃ জাহিদুল ইসলাম এ উপহার সামগ্রী  বিতরণ করেন। উপহার সামগ্রী বিতরণ কালে প্রভাষক হাফেজ রেজাউল করিম, প্রাক্তন মেম্বার হাফেজ রুহুল আমিন, সাংবাদিক এস এম মোস্তাফিজুর রহমান, মাওঃ দেলোয়ার হোসাইন হুজাইফা, আশাশুনি হাফেজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওঃ খায়রুল বাশার, সেক্রেটারী হাফেজবিস্তারিত…


বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের সাথে শিবির নেতৃবৃন্দের মতবিনিময়

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনি উপজেলার বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর হোসেনের সাথে ছাত্র শিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইনচার্জ এর কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।মতবিনিময় কালে উপজেলা ছাত্র শিবিরের উত্তর থানা শাখার সভাপতি মোখলেসুর রহমান, সেক্রেটারি আব্দুস সালাম, মিডিয়া সম্পাদক মেহেদী হাসান, কলেজ সম্পাদক ফয়সাল হোসেন, পাঠাগার সম্পাদক জুয়েল রানা, ছাত্র কল্যাণ সম্পাদক ইসানুর রহমান, ক্রীড়া সম্পাদক আবু মুসা সোলাইমান প্রমূখ উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে কেন্দ্র ইনচার্জ জাহাঙ্গীর হোসেন আইনশৃঙ্খলা রক্ষার্থে ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে পাশে থাকার আহ্বান জানান। শিবিরের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেনবিস্তারিত…