ekabir

 

কলারোয়ায় গেইটের ছাদ পড়ে গৃহবধূর মৃত্যু

এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায়  গেইটের ছাদ ভেঙ্গে পড়ে সেটার নিচে চাপা পড়ে  এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যার পূর্বে উপজেলার যুগিখালি ইউনিয়নের ওফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলমগীর ঢালীর স্ত্রী বিলকিস (৩৫)। সে দুই পুত্র সন্তানের জননী। নিহতের ননদের স্বামী শহীদ ড্রাইভার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ীর সীমানা প্রাচীরে নতুন লোহার গেইট লাগানোর জন্য গেটের ওপরে ঢালাই ছাদ দেয়া আছে। রবিবার সন্ধ্যার পূর্বে গৃহবধু বাড়ী ঢোকার সময় গৃহবধূর শরীরের উপর হঠাৎ গেইটের ছাদ ভেঙ্গে পড়ে। এতে মাথা বাদে শরীরের বাকিবিস্তারিত…


শেখ হাসিনা গত ১৫ বছর তার বাবার পথেই হেঁটেছে : মাহমুদুর রহমান

নিউজ ডেস্ক ::  আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শেখ মুজিব বাংলাদেশে স্বৈরতন্ত্রের রাস্তা দেখিয়ে গেছে। শেখ হাসিনা তার বাবার পথেই গত ১৫ বছর হেঁটেছে। রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে “ফ্যাসিবাদী বয়ান নির্মাণে গণমাধ্যমের ভূমিকা: একটি পর্যালোচনা’’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ডায়লগ ফর ডেমোক্রেসি নামক একটি সংগঠনের আহ্ববায়ক শেখ মো. আরমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রেস-সচিব শফিকুল আলম এবং এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সভায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুরবিস্তারিত…


পাইকগাছায় নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তর্ণ এলাকা প্লাবিত

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি :: খুলনার পাইকগাছার লতা ইউনিয়নে নড়া নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় রেখামারি গ্রামের বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে লাখ লাখ টাকার মাছ ও ফসলী জমির ক্ষতি হয়েছে বলে জানা গেছে। নষ্ট হয়েছে প্রায় আড়াইশ বিঘা জমির আমন ফসল। এখন স্বে”ছাশ্রমে বাঁধ সংস্কার করার চেষ্টা চলছে। শনিবার রাত ১২টার দিকে উপজেলার লতার ইউনিয়নের এ ভাঙ্গন দেখা দেয়। রোববার সকালে নদীতে ভাটা শুরু হলে পানি কমতে শুরু করে। তখন শতশত গ্রামবাসী স্বে”ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেন। স্থানীয় বিএনপি নেতা ইব্রাহিম গাজী জানান, নদীতে অতিরিক্ত পানিবিস্তারিত…


ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ স্নাতকে উত্তীর্ণ, মেধাতালিকায় ১৪তম

নিউজ ডেস্ক ::  রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে তিনি নিহত হনছবি: যমুনা টেলিভিশনের ভিডিও থেকে নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ স্নাতক চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি সিজিপিএ ৩.৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন। ৈরোববার ওই ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। ফলাফল প্রকাশকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে থাকা অধ্যাপক তাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মিজানুরবিস্তারিত…


মিরপুরে সাকিবকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাক পেয়ে মিরপুর টেস্ট খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে দুবাইতে আসার পর সরকারের পরামর্শে সাকিবকে দেশে আসতে মানা করে দেওয়া হয়। মূলত, তার আসাকে কেন্দ্র করে বিক্ষোভে ও নিরাপত্তাঝুঁকির দিকটি বিচেনায় নিয়ে তাকে আসতে না করা হয়। সাকিব দেশে না আসার ঘোষণা দেওয়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে তার ভক্ত-সমর্থকরাও। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে শেষ কয়েকদিন ধরেই বিক্ষোভ করে আসছেন তারা। তাদের দাবি, সাকিবকে দেশে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে অবসর গ্রহণ করতে দিতে হবে। নিয়মমাফিক আজ রবিবার দুপুরবিস্তারিত…


মজুরি নিয়ে মালয়েশিয়ার শ্রমিকদের জন্য বড় এক সুখবর

নিউজ ডেস্ক :: ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ১,৫০০ থেকে বেড়ে ১,৭০০ রিঙ্গিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় সংসদে ২০২৫ সালের বাজেট পেশ করার সময় তিনি এ ঘোষণা দিয়েছেন। দেশটির সরকারি মুখপাত্র বারনামাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, মালয়েশিয়ার শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ক্রমবর্ধমান দৈনন্দিন ব্যয় বৃদ্ধি মোকাবেলার জন্য।   তিনি আরো বলেন, ন্যূনতম মজুরির বৃদ্ধির মাধ্যম আমরা শ্রমিকদের জীবনমান উন্নত করতে চাই। আমরা কর্মচারীদের চাহিদা ও ক্ষুদ্র ব্যবসার অর্থনৈতিকবিস্তারিত…


ইরানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধজাহাজ নিয়ে হাজির রাশিয়া

নিউজ  ডেস্ক ::  যুদ্ধের ঘণ্টা বাজাল ইরান। চির শত্রু দেশ ইসরায়েল এখনো মুখের লড়াই চালাচ্ছে। তবে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে তেলআবিব। প্রতিশোধমূলক এ হামলার আশঙ্কার মধ্যেই এবার সাগরে নিজেদের শক্তি প্রদর্শন শুরু করল ইরান।   ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিয়ে ইতোমধ্যে নিজেদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা দেখিয়েছে তেহরান। এবার নৌপথেও শক্তি দেখিয়ে তেলআবিবকে সতর্ক বার্তা দিতে চাইছে ইরান।   গুরুত্বপূর্ণ এ সময়ে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া। নিজেদের যুদ্ধজাহাজ নিয়ে বন্ধুর এ নৌমহড়ায় যোগ দিয়েছে মস্কো। শনিবার ভারত মহাসাগরে শুরু হওয়া এই মহড়ায় রাশিয়ার পাশাপাশি অংশ নিয়েছে ওমানও।বিস্তারিত…


দেবহাটায় সাংবাদিক লিটনের উপর হামলা : থানায় অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার: দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপির উপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এঘটনায় সাংবাদিক লিটন ঘোষ বাপি ও তার পিতা চিত্তরঞ্জন ঘোষ গুরুতর আহত হয়েছেন। অভিযোগে সুত্রে লিটন ঘোষ বাপি জানান, আমার প্রতিবেশী চা প্রদিপের জামাই উৎপল ঘোষ সাতক্ষীরার বরসা সমিতির ভেটখালী শাখার ক্যাশিয়ার পদে চাকরিকালীন সময়ে আমি তার মাধ্যমে সাড়ে সাত লাখ টাকা জমা রাখি। পরবর্তীতে উৎপল উক্ত টাকা ফেরৎ না দিয়ে তালবাহনা করতে থাকলে উৎপলের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। চা প্রদিপ সেখান থেকে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার দুপুওে বসত ভিটার পানি সরানোকেবিস্তারিত…


দেবহাটায় জামায়াতের যুববিভাগের ফুটবল টুুর্নামেন্ট অনুষ্ঠিত

এম  এ মামুন : সম্প্রতি ও ভ্রাতৃত্ব বৃদ্ধির লক্ষে ৮দলীয় নকআউট আন্তঃওয়ার্ড ফুটবল টুুুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮ টায় দেবহাটা সদর ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে দেবহাটা সরকারি হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দেবহাটা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাবিবুুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আফাকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ইউনিট সদস্য জিয়াউর রহমান, দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন, সেক্রেটারী আব্দুর রাজ্জাক, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াসির আরাফাত লিপু, ইউনিয়নবিস্তারিত…


শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ নির্ভর রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে- কেন্দ্রীয় ছাত্রদল সম্পাদক নাসির

কলারোয়া প্রতিনিধি :: কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাঙ্গনে যেন ছাত্র সংসদ নির্ভর রাজনীতি হয়, সেটি নিয়ে আমাদের(ছাত্রদলের)পূর্বে থেকে চিন্তাভাবনা আছে এবং ভবিষ্যতেও আমরা ছাত্র সংসদ নির্ভর রাজনীতি করতে চাই। শনিবার(১৯ অক্টোবর) বেলা ৩টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এঁর দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলারোয়ায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের করা প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,বিস্তারিত…