দক্ষিণ চাপড়া মসজিদ ও মাদ্রাসার নতুন কমিটি গঠন, সভাপতি রাজ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া পুরাতন জামে মসজিদ ও মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ গাউছুল হোসেন রাজ।
মসজিদের সকল মুসল্লিদের অনুমতিক্রমে মসজিদ ও দক্ষিণ চাপড়া হাফিজিয়া মাদ্রাসার ৫ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে আলহাজ্ব গাউছুল হোসেন রাজকে। কমিটির সেক্রেটারী হাফেজ মোঃ কামরুজ্জামান, সহ সভাপতি মোঃ ফয়জুল সরদার ও মোঃ রেজাউল করিম, সহ সেক্রেটারী মোঃ আকবর হোসেন ও মোঃ ইউনুছ আলী ভুন্ডুল, ক্যাশিয়ার আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, সহ ক্যাশিয়ার মোঃ হবিবর রহমান, প্রচার সম্পাদক মোঃ একিম উদ্দীন এবং সদস্য মন্ডলী মোঃ মাহবুবর রহমান, নাজমুল হোসেন লাল্টু, ফজলুর রহমান (সাবেক মেম্বার), আঃ গফফার মাস্টার, শহিদুল ইসলাম, আলহাজ্ব দবির উদ্দীন সরদার, আঃ খালেক দাদা, আহছান হাবিব ও মোবারক হোসেন। এছাড়া ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন শেষে নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব গাউছুল হোসেন রাজ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আগামীতে কমিটি, মুসল্লিবৃন্দ ও গ্রামবাসীকে সঙ্গে নিয়ে উপজেলার মধ্যে দক্ষিণ চাপড়া পুরাতন জামে মসজিদ ও মাদ্রাসাকে মডেল মসজিদ ও মাদ্রাসায় রূপান্তর করা হবে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু