ekabir
কলারোয়ার হেলাতলা ইউনিয়নে যুব সমাবেশ অনুষ্ঠিত
এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা ইউনিয়নে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় কলারোয়ার ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বরে জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হেলাতলা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ হযরত আলীর সভাপতিত্বে যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, সাবেক আমীর মাওলানা ওমর আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ,বিস্তারিত…
মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন
নিউজ ডেস্ক :: হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রাতে ঢাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কিন্তু আন্দোলনের সময় ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে সেখানে আসামি রাখার মতোবিস্তারিত…
শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক :: ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, দেশত্যাগ, সংসদ ভেঙে দেয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। সোমবার (২১ অক্টোবর) রাতে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যতবিস্তারিত…
সাতক্ষীরা সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪
নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল ইসলাম দোলন ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ভোরে শহরের পলাশপোল থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ৫ আগস্ট সদর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আটককৃত হলেন—সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নওশের আলীর ছেলে মো. আশরাফুল ইসলাম দোলন, একই এলাকার আব্দুস সবুরের ছেলে আবির মন্ডল মণ্ডল ওরফে প্রিয়, শ্যামনগরের নোয়াবেকী এলাকার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস ও একই এলাকার স্বপন রায়ের ছেলে বিশ্বজিত রায়। সোমবার বিকেলে সাতক্ষীরায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজরবিস্তারিত…
কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
এম এ আজিজ :: ‘স্বাস্থ্য সুরক্ষায় হাত পরিষ্কার রাখা সর্বদা গুরুত্বপূর্ণ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি,হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলার কলারোয়া উপজেলায় সোমবার(২১অক্টোবর) সকাল ১০ টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এনজিও’র সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। বেলুন ও ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন ঘোষনা করে র্যালি বের করা হয়। প্রকৌশলী মুনিরুজ্জামান মুনিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতবিস্তারিত…
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ডরপ, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সোমবার ২১ অক্টোবর সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ” স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী শাহদাৎবিস্তারিত…
বাগেরহাট সদর উপজেলায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যের আলোকে বাগেরহাট সদর উপজেলাতে সোমবার ২১ অক্টোবর সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাব হলরুমে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের বাগেরহাট সদর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। পিএফজির কো-অর্ডিনেটর ও সুজন বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক এস.কে.এ হাসিব, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন, বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাহেলা পারভীন,বিস্তারিত…
আশাশুনিতে সাংবাদিকদের সাথে ওসি নজরুল ইসলামের মতবিনিময়
জি এম মুজিবুর রহমান, :: আশাশুনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি জিএম আল ফারুক এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ওসি নজরুল ইসলাম বলেন, আশাশুনি থানা পুলিশ হবে জনতার পুলিশ। জন সেবাই হবে আমাদের মুল লক্ষ্য। আপনাদের সহযোগিতা পেলে আমরা আশাশুনি উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের সহযোগিতা ছাড়া কোন সফলতা আশা করা যায় না। মাদক ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে হলে প্রথমে অভিভাবকদের সচেতন হতে হবে।বিস্তারিত…
শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই: রাষ্ট্রপতি
– ৷নিউজ ডেস্ক :: মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি শনিবার পত্রিকার রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ ‘জনতার চোখ’- এ প্রকাশিত হয়েছে। মতিউর রহমান চৌধুরীর মতে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যদি সত্যিই জমা দেওয়া হয়ে থাকে, তাহলে সেটির অনুলিপি কারও না কারও কাছে থাকার কথা। কিন্তু তিন সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও এর খোঁজ কেউ দিতে পারেনি তাঁকে। এমনকি মন্ত্রিপরিষদ বিভাগেও যোগাযোগবিস্তারিত…
পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র আলোচনা সভায় বক্তারা
‘ডিম-মাংস-দুধ খামারী ভোক্তার ন্যায্যসূল্য নিশ্চিতে জেল-জরিমানা ও আমদানী সমাধান নয়’
খুলনা প্রতিনিধি :: মুরগীর ডিম-মাংস উৎপাদক-ভোক্তার ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারি মূল্য নির্ধারণ, খুচরা ব্যবসায়ীদের জেল-জরিমানা-আমদানী স্থায়ী সমাধান নয়। উক্ত ফিনিসড পণ্যগুলো কাঁচামাল হিসেবে মুক্ত বাজার অর্থনীতিতে চাহিদার আলোকে মূল্য নির্ধারণ হয়। অদ্য ২০ অক্টোবর ’২৪ রবিবার সকালে সংগঠনের কার্যালয়ে বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র অনুষ্ঠিত আলোচনায় সভায় এভাবেই বলেন বক্তারা। সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনা মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পরিচালনায় সভায় বক্তারা আরও বলেন, সরকারি ১০.৫০ টাকায় দরে উৎপাদক ডিম দেয় না বিধায় পাইকারবিস্তারিত…


