শ্রীউলায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় ও ত্রাণ বিতরণ 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের সাথে মতবিনিময় ও ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়নের হাজরাখালি, মাড়িয়ালা ও মহিষকুড় গ্রামের জলাবদ্ধতা নিরসনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় করেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এসময় উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, শ্রীউলা ইউনিয়ন আমির মাওঃ লুৎফুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি শাহিনুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মফিজুল ইসলাম,  শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি আবারুল ইসলাম, হাজরাখালি গ্রামের আব্দুর রহিম সানা, মাড়িয়ালা গ্রামের আব্দুর রহিম জোয়ার্দার, আলতাফ হোসেন সানা, হরিচরণ বাবু, বিজয় সরদার, নওশের আলী গাজী, আতিয়ার রহমান গাজী, ইদ্রিস আলী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহিষকুড় গ্রামের পানিবন্দি ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন
  • বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল
  • আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৮
  • বুধহাটা খেয়াঘাটে ওয়াপদা বাঁধ রক্ষায় জিও ব্যাগ আসলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত
  • আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা
  • কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি
  • আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও