দেবহাটায় রাইট টু গ্রো প্রকল্পের যৌথ কর্ম পরিকল্পনা বিষয়ক সভা
দেবহাটা প্রতিনিধি :: দেবহাটায় রাইট টু গ্রো প্রজেক্টের যৌথ কর্ম পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সিটিজেন ভয়েজ এন্ড অ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রæপের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার মন্ডল। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সখিপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, দেবহাটা সদর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান, নওয়াপাড়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
এ
এসময় সিভিএ সদস্য, স্টান্ডিং কমিটির সদস্য, নারী-পুরুষ, কিশোর-কিশোরী দলের সদস্যগন উপস্থিত ছিলেন। সভায় মানদন্ডের পরিমাপক অনুযায়ী ওয়াটসন কমিটির মনিটরিং স্ট্যান্ডার্ড ও পরিষদের ৫টি মানদন্ডের উপর আলোচনা হয়।
সম্পর্কিত সংবাদ
দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত…
জামায়াত ক্ষমতায় গেলে যুবকদের বেকারত্ব দূর করবো ও দিনমুজুরদের মুখে হাসি ফুটাবো- মুহাদ্দিস আব্দুল খালেক
সংবাদদাতা :: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতেরবিস্তারিত…


