ekabir

 

দুর্নীতি দমন কমিশন-এর আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ::  দুর্নীতি দমন কমিশন-এর আয়োজনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ছে। এসময় সাতক্ষীরা সদর উজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: মমিনুল ইসলাম, এডভোকেট মুনীরউদ্দীন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবল। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা সদরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে দুদক কর্তৃক প্রতিষ্ঠিত সততা স্টোর-এর মধ্যে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়, কারিমা মাধ্যমিক বিদ্যালয়, নবজীবন ইনস্টিটিউট, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়, ঝাউডাঙ্গা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা, লাবসা ইমাদুল হক মাধ্যমিকবিস্তারিত…


দেশে ফিরেই বিমানবন্দরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক  :: দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশে ফেরেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দেশে ফেরার পর প্রধান উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি অভিবাসী কর্মী ও তাদের পরিবারগুলোর জন্য একটি লাউঞ্জ উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি কিছু অভিবাসী কর্মীর সঙ্গে কথা বলেন এবং তাদের কল্যাণ সম্পর্কে খোঁজখবর নেন। এর আগে, কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত ১১ নভেম্বর আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত…


আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার

অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ৮ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গতকাল বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার খড়দহ ও টিটাগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আট বাংলাদেশিকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। এ সময় তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে ব্যারাকপুর আদালতে আবেদন করে খড়দহ থানার পুলিশ। জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে বাবলু শেখ, ফারুক শেখ ও আলি শেখ বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করছিলেন। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা পাওয়া যায়নি।বিস্তারিত…


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিক্ষার্থী শহীদ আবদুল্লাহ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  

বেনাপোল প্রতিনিধি ::  জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নভেম্বর ঢাকার সিএমএইচ-এ মৃত্যু বরণ করেন ঢাকা শহীদ সোহারার্দী কলেজের পলিটিক্যাল সায়েন্স, অনার্স শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী বেনাপোলের কৃতি সন্তান শহীদ আব্দুল্লাহ’র মরদেহ তার জন্মস্থান যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে নিয়ে আসা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দানে মরহুমের ৪র্থবার জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে রাজধানী ঢাকায় প্রথম জানাযা অনুষ্ঠিত হয় সিএমএইচ-এ, দ্বিতীয়-ঢাকা সোহারার্দী কলেজে এবং তৃতীয়বার জানাযা অনুষ্ঠিত হয়-জাতীয় শহীদ মিনার স্মৃতিসৌধে। অন্তর্বর্তী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আব্দুল্লাহ’কে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে লিখিত ভাবে শহীদবিস্তারিত…


কেশবপুরে মাছের ঘেরের মালিকানা নিয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ।। আহত ২৩ চিকিৎসাধীন ৯

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি ::যশোরের কেশবপুরে মাছের ঘের নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ। ঘেরের মালিকানা নিয়ে দ্বন্দ্ব। দুই পক্ষের সংঘর্ষে ২৩ জন আহত হয়েছে। উভয়পক্ষের আহত ৯ জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার সকালে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া ছোট বিলের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এস এম মুনজুর রহমান এবং ইউনিয়ন বিএনপির নেতা সিদ্দিকুর রহমান ঐ ঘেরের মালিকানা দাবি করে আসছেন। হাসপাতালে আহত অবস্থায় ভর্তি রয়েছেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদেরবিস্তারিত…


ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে চাই : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সবাই এমন দেশ গড়তে চাই, যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারিত্ব। বৃহস্পতিবার রাজধানীর হোটেল লেকশো’র এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত ‘৩১-দফা’ নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামবিস্তারিত…


উদ্বোধন হল বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল : কমবে ভোগান্তি, বাড়বে বাণিজ্য

বেনাপোল প্রতিনিধি : : দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে পণ্যজট কমাতে ও বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মিত ‘কার্গো ভেহিকেল টার্মিনাল’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায়  নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বেনাপোল স্থলবন্দরে নির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন, নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব), যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির,  বেনাপোল কাস্টমস এর কমিশনার কামরুজ্জামান, শার্শাবিস্তারিত…


আগস্ট বিপ্লবের পর ৬ হাজার অবৈধ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ছয় হাজারের বেশি অবৈধ অস্ত্র উদ্ধার এবং ২ হাজার ৫০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। বুধবার (১৩ নভেম্বর) সেনাবাহিনী সদর দফতরের অফিসার্স মেস-এ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সেনা সদরের মিলিটারী অপারেশনস ডাইরেক্টরেট (সামরিক অভিযান অধিদফতরের) স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। প্রেস ব্রিফিংয়ে তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ মোতায়েন সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম ও স্থানীয়বিস্তারিত…


৮ দফা দাবী বাস্তবায়ন লক্ষ্যে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফলে প্রাক প্রস্তুতি সভা

  নিউজ ডেস্ক :: সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও ৮ দফা বাস্তবায়নের দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসেবে খুলনা সার্কিট হাউজ ময়দানে আগামী ১৩ ডিসেম্বর ’২৪ মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ ১৩ নভেম্বর দুপুর ১২টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলায়তনে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ, খুলনার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বামী বিপ্রানন্দ জী’র সভাপতিত্বে এবং মৃণাল কান্তি বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন ধর্মালম্বীদের বলিষ্ঠ কণ্ঠস্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সনাতন ধর্মাম্বলীদের আন্দোলন সরকার বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বাবিস্তারিত…


এএইচএম বজলুর রহমান এএমআর- ৪র্থ গ্লোবাল হাই-লেভেল মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে সৌদি আরব যাত্রা

  নিউজ ডেস্ক :: বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমান ৪র্থ গ্লোবাল হাই-লেভেল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) এবং এএমআর মাল্টি-স্টেকহোল্ডার পার্টনারশিপ প্ল্যাটফর্মের আমন্ত্রণে দ্বিতীয় বার্ষিক সভায় অংশগ্রহণ এবং বক্তৃতা প্রদানের উদ্দেশ্যে আগামী ১৪-১৭ নভেম্বর ২০২৪ সৗদি আরবের জেদ্দায় অবস্থান করবেন। ৪র্থ গ্লোবাল হাই-লেভেল মিনিস্ট্রিয়াল কনফারেন্সের শিরোনাম হলো ‘ঘোষণা থেকে বাস্তবায়ন’। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর)  কন্টেনমেন্টের জন্য মাল্টি-সেক্টরাল পার্টনারশিপের মাধ্যমে কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য কাজ করছে। চারটি মূল থিমকে ঘিরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে: (১) সার্ভেলেইন্স এবং স্টুয়ার্ডশিপ, (২) ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, (৩) অ্যাক্সেস এন্ডবিস্তারিত…