ekabir
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতায় আবারও চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিনিধি :: প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর ঐকান্তিক প্রচেষ্টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় সাতক্ষীরায় দি ক্লাইমেট সিরিজ আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ সাফল্যের ধারা অব্যাহত রেখে আবারও চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের চালতেতলা কাথলিক মিশন হলরুমে সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে সিডো সংস্থার বাস্তবায়নে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় দি ক্লাইমেট সিরিজ আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর বিতর্ক প্রতিযোগিতায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও সাতক্ষীরা ইয়ূথ গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল “জনপ্রিয় মিডিয়ার উচিত জলবায়ূ পরিবর্তন নিয়ে উদ্বেগজনক ভবিষ্যদ্বাণীর পরিবর্তে এটিকে আশাবাদিভাবে প্রচার করা”। “প্রধান দূষণকারীবিস্তারিত…
বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে আন্তগ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লবণগোলা ২-১ গোলে চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিনিধি :: বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্স সাতক্ষীরা জেলার শাখার উদ্যোগে আন্তগ্রাম নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বিকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্স ম্যানেজার আরিফুল ইসলাম (আরিফ) এর আয়োজনে মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনচার্জ এন্ড আর এস এম সাতক্ষীরা জেলা শাখার মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল লাইফ ইন্সুরেন্স সাতক্ষীরা জেলা শাখার এস এম মেহেদী হাসান,আল-আমিন বিশিষ্ট সমাজকর্মী কামরুলবিস্তারিত…
নির্বাচিত সরকার ছাড়া দেশে স্বস্তি ফিরবেনা : বরকত উল্ল্যাহ বুলু
নিউজ ডেস্ক :: নির্বাচিত সরকার ছাড়া দেশে স্বস্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্ল্যাহ বুলু। তাই তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের জনগণকে নিয়ে বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করেছে। রোববার (১৭ নভেম্বর) বিকালে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে রাজধানীর তেজগাঁও মণিপুরীপাড়ায় এয়ারপোর্টরোড সুপার মার্কেটে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বুৃৃলু বলেন, দেশের জনগণের ভোট দেয়ার রাস্তা তৈরি করুন। তারেক জিয়ার নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো।বিস্তারিত…
ভারতে বাংলাদেশি নারী গ্রেপ্তার!
নিউজ ডেস্ক ::শনিবার গুজরাটের সুরাটের পুলিশের বিশেষ শাখা অভিযান চালিয়ে এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে। দেশটির সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রশিদা বেগম নামের ওই নারী চার বছর আগে অবৈধপথে ভারতে প্রবেশ করেন। মুম্বাইয়ে এক বছর বসবাস করেন তিনি। পরে সেখান থেকে গুজরাটের সুরাটে চলে যান। সুরাটের বিভিন্ন স্পা সেন্টারে কাজ করেন তিনি। জাল নথি ব্যবহার করে আধার কার্ড এবং ভারতীয় পরিচয়পত্র পেয়েছিলেন রশিদা বেগম। তবে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্রও পেয়েছে সুরাট পুলিশ। সুরাট পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ১৫ হাজার টাকার বিনিময়ে একবিস্তারিত…
সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে আগুন
নিউজ ডেস্ক ::আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস। শনিবার রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে আগুন দেওয়া হয়। আজ রবিবার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মতলব উত্তরেরইন্সপেক্টর নুরুল করিম বলেন, রাত ১১টার দিকে আগুনের খবর পাই। মায়া চৌধুরীর বাড়ির দুটি তিনতলা ভবনের নিচতলায় আগুন দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার বলেন, ‘রাতে খবর পেয়ে তাৎক্ষণিক ঊর্ধ্বতনবিস্তারিত…
৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদটি পুননির্মাণে আর্থিক সহায়তার আহবান
নিজস্ব প্রতিবেদক :: : সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের লাবসা গ্রামে অবস্থিত বহু প্রাচীন ঐতিহ্য ও নির্মাণশৈলীর অনন্য নিদর্শন লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদ। আল্লাহর ঘর এই মসজিদটি ১৬৯৮ সালে নির্মাণ করা হয়। ৩০০ বছরের এই মসজিদটি যেন এই এলাকার মুসল্লিদের ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এ মসজিদটি দীর্ঘদিন ধরে রেখেছে হাজারো স্মৃতি। বর্তমানে মসজিদের ছাদ খসে পড়ছে। সেখানে একসাথে অনেক মানুষ ভয় ও ঝুঁকির মধ্যে নামাজ আদায় করছিলেন এলাকার মুসুল্লীরা। বহু বছরের পুরনো প্রাচীন এ মসজিদ টি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় পুননির্মাণ জরুরী হয়ে পড়েছে। অনেক সময় গ্রামেরবিস্তারিত…
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সময় বাড়লো
নিউজ ডেস্ক :: সামরিক বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। শুক্রবার ১৫ নভেম্বর তারিখের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন। এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে ৬০ দিনের জন্য অর্পণ করা হয়। প্রজ্ঞাপন থেকে জানা যায়,বিস্তারিত…
ভয়াবহ পরিস্থিতিতে পাকিস্তান, দেশবাসীকে নামাজ পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক :: বায়ুদূষণে নাকাল পাকিস্তান। আজও বায়ুদূষণে বিশ্বের শীর্ষ অবস্থানে ছিল পাকিস্তানের শহর লাহোর। নানা পদক্ষেপেও দেশটিতে বায়ুদূষণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। ফলে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবার দেশবাসীর প্রতি নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (১৫ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশের বায়ুদূষণ রোধে দেশবাসীর প্রতি সালাতুল ইসতিসকা বা বৃষ্টির নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, দেশবাসীকে বৃষ্টির জন্য নামাজ পড়তে বিশেষ অনুরোধবিস্তারিত…
আশাশুনির ৬টি প্রাথমিক বিদ্যালয়ের করুন দশায় হাতে প্রাণ নিয়ে ক্লাশ করছে শিক্ষার্থীরা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের করুন দশায় শিক্ষক-শিক্ষার্থীরা হাতে প্রাণ নিয়ে ক্লাশে বসতে বাধ্য হচ্ছে। বছরের পর বছর নতুন ভবন নির্মান না হওয়ায় অভিভাবকরা ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তা ও উৎকন্ঠার মধ্যে থাকেন। ফলে শিক্ষার্থী অনুপস্থিতির হার বৃদ্ধি ও শিক্ষার্থীদের ক্লাসের প্রতি স্বাভাবিক মনোনিবেশ বিনষ্ট হচ্ছে বিদ্যালয়গুলোর সংক্ষিপ্ত তথ্য নিম্নে দেওয়া হলো। ১৩৩ নং হাঁসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ঃ ১৯৯১ সালে প্রতিষ্ঠিত স্কুলে প্রথম দিকে শিক্ষার্থী সংখ্যা ভালই ছিল। ২০০০ সালে বিদ্যালয় ভবন নির্মানের পর নতুন আগ্রহে শিক্ষার্থীরা ক্লাশে বসতে শুরু করে। বেশবিস্তারিত…
দেবহাটা উপজেলায় দরদির এসোসিয়েট কমিটি গঠন
দেবহাটা প্রতিনিধি:: বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী সংগঠন “দরদি” এর দেবহাটা উপজেলায় দরদির এসোসিয়েট কমিটি গঠন করা হয়েছে। দরদির নীতিনির্ধারণী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ এ কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি সাকিব হোসেন ও সাধারণ সম্পাদক জিএম আবু রাহাত স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে দেবহাটা উপজেলার এসোসিয়েট কমিটি আহ্বায়ক সোহেল হোসেন, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন শান্ত, ইমরান হোসেন শান্ত, সেলিমুজ্জামান সেলিম, আসাদুল ইসলাম, রানা বিল্লাহ, ইজাজ আহমেদ, সদস্য সচিব মোস্তাহিদ, সদস্য তাছমিম পারভীন, শাহিন আলম, শরিফুল ইসলাম, শেখ তাসিনূর রহমান, ওমর জিহাদ, শেখ ফাহিম, ইমন হোসেন, নাহিদ হোসেন,বিস্তারিত…


