দক্ষিণ কোরিয়া ঘুরে ‘সাবা’ এবার সৌদি আরবে

নিউজ  ডেস্ক  ::  দেশে এখনো মুক্তি না পেলেও মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’র গন্তব্য এখন আন্তর্জাতিক সফর! ইতিমধ্যে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিনেমাটির। এখানেই থেমে থাকেনি, এরপর অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শীত হয়।

কানাডা, দক্ষিণ কোরিয়া ঘুরে এবার ‘সাবা’ যাচ্ছে সৌদি আরবে। দেশটির রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি। উৎসবটির চতুর্থ আসরে বিশ্বের ৮১টি দেশ থেকে এবার ১২০টি সিনেমা প্রদর্শনীর জন্য অফিশিয়ালি নির্বাচিত হয়। সৌদি আরবের জেদ্দায় উৎসবটি চলবে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
‘সাবা’র সৌদি আরব সফরের বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে রেড সি। এছাড়াও সিনেমাটির অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে সুখবরটি জানান। এছাড়াও মেহজাবীনের এই সিনেমাটি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া অল্টারনেটিভা ফিল্ম অ্যাওয়ার্ড অ্যান্ড ফেস্টিভ্যালেও নির্বাচিত হয়েছে। আগামী ২২-২৯ নভেম্বর পর্যন্ত চলবে উৎসবটি।


(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • অভিনেতা শামস সুমন মারা গেছেন
  • সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবো : রায়হান রাফী
  • চিত্রনায়ক জাভেদ মারা গেছেন
  • সালমান শাহ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
  • ৪০ বছরের পথচলা শেষ, বন্ধ হচ্ছে এমটিভি
  • বক্স অফিসে ‘কান্তারা চ্যাপ্টার ১’ এর আয় কত
  • ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ
  • ‘বিগ বস ১৯’-এ আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন সালমান!