বুধহাটায় কলেঃ স্কুলে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা বিবিএম কলোজিয়েট স্কুলে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে। বুধবার স্কুল চত্বরে ও বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠান বাউন্ডারীর মধ্যে ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া বর্জ্য অপসারন করা, চিত্রাঙ্কন, বর্জ্য থেকে খেলনা তৈরী, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা বিষয়ের উপর জারীগান পরিবেশন করা হয়। কলেজিয়েটের অধ্যক্ষ দেবব্রত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান।
সহকারী শিক্ষক খান সালামত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনা রাখেন, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আলহাজ্ব কবির আহমম্মেদ ঢালী, শিক্ষার্থী তনুশ্রী ফৌজদার। জারীগান পরিবেশন করেন, দাউদ বয়াতী।


(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
  • আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন।। আতঙ্কে এলাকাবাসী
  • আশাশুনিতে পেট্রোল পাম্প পরিদর্শনে এমপি রবিউল বাশার
  • আশাশুনিতে গাঁজা গাছ সহ একজনকে গ্রেপ্তার-১
  • আশাশুনি ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
  • আশাশুনিতে নবাগত ইউএনও সুজন দাশ গুপ্তের যোগদান
  • আশাশুনিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
  • আশাশুনিতে পেশাজীবি বিভাগের দায়িত্বশীল বৈঠক