আইন সচিবের চলতি দায়িত্বে আবু তাহের

নিউজ  ডেস্ক  ::

অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরকে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।সোমবার (১৪ অক্টোবর) আইন ও বিচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-২) এম মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব শেখ আবু তাহেরকে আইন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।এর আগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়। পরে আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব মো. গোলাম রব্বানীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়।

সরকারি চাকরি আইন অনুযায়ী ৫৯ বছর বয়স পূর্ণ হওয়ায় গত ১১ অক্টোবর আইন ও বিচার বিভাগের সচিব পদ থেকে অবসরে যান মো. গোলাম রব্বানী। তার স্থলে অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরকে নিয়োগ করেছে সরকার।এর আগে গত ৬ অক্টোবর বিচারক শেখ আবু তাহেরকে বরিশালের জেলা ও দায়রা জজ পদ থেকে বদলি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সূত্র :কালবেলা নিউজ





সম্পর্কিত সংবাদ

  • শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর
  • শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ
  • ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন শনিবার
  • বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
  • একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
  • ১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি