দেড় দশকে বিশ্বজুড়ে তরুণ বেকারত্ব কমে সর্বনিম্নে: আইএলও
বিশ্বজুড়ে তরুণদের মাঝে বেকারত্ব কমে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এই ধারা ২০২৫ সাল নাগাদ অব্যাহত থাকতে পারে। তবে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এ ক্ষেত্রে পিছিয়ে পড়েছে এশিয়া। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইএলও জানিয়েছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী যারা কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণে (এনইইটি) নেই তাদের সংখ্যা উদ্বেগজনক। কোভিড-১৯’এর পর মহামারি থকে অর্থনৈতিক পুনরুদ্ধার বিশ্বের সব অঞ্চলে করতে পারেনি। কিছু নির্দিষ্ট অঞ্চলের যুবক এবং অনেক তরুণী অর্থনৈতিক পুনরুদ্ধারের সুবিধা দেখতে পাচ্ছেন না।
আইএলও আরো জানিয়েছে, ২০২৩ সালে ৬৪ দশমিক ৯ মিলিয়নে, বিশ্বব্যাপী মোট বেকার যুবকদের সংখ্যা সহস্রাব্দের শুরুর পর থেকে সর্বনিম্ন ছিল। ১৩ শতাংশে গত বছর বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন এবং ২০১৯ সালে প্রাক-মহামারিকালে বেকারত্বের হার ১৩ দশমিক ৮ শতাংশের নিচে নামে। চলতি ও আগামী বছর এই হার আরো কমে ১২ দশমিক ৮ শতাংশে নামতে পারে।
আইএলওর প্রতিবেদন অনুযায়ী, গত বছর আরব দেশগুলো, পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তরুণদের মাঝে বেকারত্বের হার ২০১৯ সালের চেয়ে বেশি ছিল।
সম্পর্কিত সংবাদ
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০বিস্তারিত…
এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম
সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের মোট ৩০ জন জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছেবিস্তারিত…


