ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় শ্রীলঙ্কার ২৭ বছর পর

নিউজ ডেস্ক :: লঙ্কানদের দেওয়া লক্ষ্য ছিল ২৪৯। কিন্তু ১৩৮ রানেই কুপোকাত ভারত। আর এমন কীর্তির নায়ক দুনিথ ভেল্লালাগে। কলম্বোয় শেষ ওয়ানডেতে ২৭ রানে ৫ শিকার ধরে ভারতকে ধসিয়ে দেন তিনি একাই। তাতে ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার আনন্দে ভাসলেন লঙ্কান ক্রিকেটাররা।

দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৩২ রানের ব্যবধানে হারিয়েছিলেন লঙ্কানরা। আর সিরিজটি শুরু হয়েছিল চমৎকার একটি টাই হওয়া ম্যাচের মধ্য দিয়ে। শেষ ম্যাচে তাদের জয় আরও দাপুটে, ১১০ রানের ব্যবধানে। আর কোচ হিসেবে হার দিয়ে ওয়ানডে যাত্রা শুরু করলেন গৌতম গম্ভীর। অথচ এ সিরিজটি শুরু আগে একের পর এক ইনজুরিতে যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছিল শ্রীলঙ্কা দলটি।

আগে ব্যাট করা শ্রীলঙ্কা ৭ উইকেটে ২৪৮ রানে পুঁজি দাঁড় করায়। আভিশকা ফার্নান্দোর ৯৬, কুশল মেন্ডিসের ৫৯ এবং পাথুম নিশাঙ্কার ৪৫ রানের ইনিংসগুলো এ ভিত এনে দেয়। জবাবে ভারতকে ঘূর্ণিফাঁদে ফেলেন ভেল্লালাগে। একে একে ফেরান রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর প্যাটেল ও শ্রেয়াস আইয়ারকে। ৮২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে যাওয়া ভারত আর ফিরতে পারেনি।

শেষ উইকেট হিসেবে কুলদীপ যাদবকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট শিকার পূর্ণ করেন ভেল্লালাগে। সিরিজে তার উইকেটসংখ্যা ৬টি। ব্যাটে ১০৮ রান করে সিরিজের তৃতীয় সর্বোচ্চ রানও ভেল্লালাগের। এর আগে যখন শ্রীলঙ্কা ভারতে সিরিজ হারিয়েছিল তখন জন্মই নেননি তিনি। সেই ভেল্লালাগেই সিরিজসেরা হয়ে লঙ্কানদের এনে দিলেন খুশির মুহূর্ত।






সম্পর্কিত সংবাদ

  • টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি একনজরে দেখে নিন
  • টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • মেসির নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়
  • এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স
  • সাতক্ষীরায় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী
  • নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি