লাদাখে দিল্লির সমপরিমাণ জায়গা দখল করেছে চীন
নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনকে ভালভাবে পরিচালনা করেননি, যার কারণে ভারতের লাদাখে ৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে চীন। এমনটাই অভিযোগ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বুধবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস।
সভায় এক প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা রাহুল বলেন, লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান ৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা ভূমি দখল করেছে চীনা সৈন্যরা। আমি মনে করি এটি একটি বিপর্যয়।
তিনি অভিযোগ করেন যে ভারতীয় গনমাধ্যমেও এ বিষয়ে কোন তথ্য প্রকাশিত হয় না। এমনকি ভারতের গণমাধ্যমগুলো এ বিষয়ে তথ্য প্রকাশ করতে পছন্দও করে না।
রাহুল গান্ধী আরও বলেন, “একটি প্রতিবেশী আপনার ভূখণ্ডের চার হাজার বর্গ কিলোমিটার দখল করলে আমেরিকা কীভাবে প্রতিক্রিয়া জানাবে? কোনো প্রেসিডেন্ট কি এই বলে পার পেয়ে যাবেন যে তিনি দেশ ভালোভাবে পরিচালনা করেছেন? তাই আমি মনে করি না যে, প্রধানমন্ত্রী মোদি চীনকে মোটেও ভালোভাবে পরিচালনা করেছেন। আমি মনে করি চীনা সৈন্যদের আমাদের ভূখণ্ডে বসে থাকার কোনো কারণ নেই।”
গত বছরও একই রকম অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নয় দিনের লাদাখ সফরের শেষে কারগিলে এক জনসভায় এই অভিযোগ জানিয়েছিলেন তিনি।
এর আগে গত রোববার রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন যে, ভারত, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের অন্যান্য দেশগুলি বেকারত্বের সমস্যার মধ্যে থাকলেও চীনে বেকারত্ব বেশি নেই। কারণ দেশটি বিশ্বব্যাপী উৎপাদনে আধিপত্য বিস্তার করছে।
ভারতে দক্ষতার কোনও অভাব নেই জানিয়ে তিনি বলেন, ভারত উৎপাদন খাতে নিজেদের উন্নতি শুরু করলে চীনের সাথে প্রতিযোগিতা করতে পারবে।
যুক্তরাষ্ট্রে চারদিনের একটি বেসরকারি সফর করেছেন রাহুল। মঙ্গলবার তার এই সফর শেষ হয়েছে।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


