ইউনাইটেডকে সহজেই হারালো লিভারপুল

নিউজ ডেস্ক::ম্যাচের আগে লিভারপুলের চেয়ে নিজ দল ম্যানচেস্টার ইউনাইটেডকে পিছিয়ে রাখেন কোচ এরিক টেন হাগ। মাঠের লড়াইয়ে পার্থক্যটা যেন আরও স্পষ্টভাবেই ফুটে উঠলো। সেখানে দাপট দেখিয়ে জয় তুলে নেয় অলরেডরা।

ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল প্রিমিয়ার লীগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্না স্লটের দল। লুইস দিয়াসের জোড়া গোলের পর ব্যবধান বাড়ান মোহাম্মদ সালাহ। তবে আক্রমণে দাপট দেখালেও গোলের জন্য খুব বেশি শট লক্ষ্যে রাখতে পারেনি লিভারপুল। প্রতিপক্ষের সমান তিনটি শট লক্ষ্যে রাখতে পারে তারা, তবে তিনটিতেই জালের দেখা পায় দলটি।

সেখানে ইউনাইটেড সফল হতে পারেনি একবারও।চলতি আসরে  তিন ম্যাচের সবগুলোই জিতল লিভারপুল। ৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে দুইয়ে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। আর জয় দিয়ে আসর শুরুর পর ইউনাইটেড হারল টানা দুই ম্যাচ। ৩ পয়েন্ট নিয়ে দলটি আছে ১৪ নম্বরে।

 

 






সম্পর্কিত সংবাদ

  • নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির
  • টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি একনজরে দেখে নিন
  • টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • মেসির নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়
  • এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স
  • সাতক্ষীরায় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী