তানজিম সাকিব এখন কোথায়, মাঠে কবে ফিরবেন জানালেন নিজেই
দীর্ঘ সাত মাস ধরে ক্রিকেট থেকে দূরে বাংলাদেশ জাতীয় দলের পেসার তানজিম সাকিব। ইনজুরির সঙ্গে লড়াই করে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন এই ডানহাতি পেসার। সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকে আবারও বোলিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে ইনজুরি থেকে ফেরার লড়াইয়ের কথা জানিয়েছেন তানজিম। দীর্ঘ বিরতিকে কঠিন অধ্যায় হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘দীর্ঘ ৭ মাসের বিশ্রাম, ইনজুরির সঙ্গে লড়াই আর ক্রিকেট থেকে দূরে থাকার এক কঠিন অধ্যায়।’
ইংল্যান্ডে থেকে নিজেকে নতুন করে প্রস্তুত করছেন জানিয়ে তানজিম লিখেছেন, ‘ইনশাআল্লাহ, আগামী মাস থেকে বোলিং শুরু করব।’
দীর্ঘ এই বিরতি তাকে ধৈর্য ধরতে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে শিখিয়েছে বলেও জানিয়েছেন জাতীয় দলের এই পেসার। তিনি লেখেন, ‘এই দীর্ঘ বিরতি আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে, নিজের ওপর বিশ্বাস রাখতে শিখিয়েছে। ফিরে আসার পথটা সহজ নয়, তবে স্বপ্নটা এখনও আগের মতোই অটুট।’
সবশেষে সাকিব লেখেন, ‘আপনাদের ভালোবাসা, দোয়া আর সমর্থনই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।’
সম্পর্কিত সংবাদ
সাফের প্রথম ম্যাচে খেলবেন না হামজা-ফারহান
ইংল্যান্ডের ক্লাব ফুটবলে ব্যস্ত দুই প্রবাসী তারকা হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে ছাড়াইবিস্তারিত…
ক্রিকেটের নতুন প্রযুক্তি ‘সনিক’-এর কাজ কী
ব্যাটে বল লেগেছে কি না, তা নিয়ে ক্রিকেটে বিতর্ক নতুন নয়। বিশেষ করে ক্যাচ আউটেরবিস্তারিত…


