সাতক্ষীরা থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক
নিজস্ব প্রতিনিধ :: সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাব। শনিবার (৩১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি ফয়সাল তানভীর জানান।
আটকরা হলেন- সুলতানপুরের আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন (২৭) ও শেখ শাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১)।
এএসপি ফয়সাল তানভীর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের দিন সদর থানায় আগুন দিয়ে অস্ত্র-গোলাবারুদ লুট করে দুষ্কৃতকারীরা। লুটের অস্ত্র বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের সুলতানপুরে রাখার খবরে অভিযান চালিয়ে ফরহাদ ও মেহেদীকে আটক করে র্যাব।
পরে আটক মেহেদী হাসানের দেওয়া তথ্যে ফরহাদ হোসেনের বাড়ির রান্নাঘরের মাটি খুঁড়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার মধ্যে আছে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শ্যুটার গান, দুটি ম্যাগাজিন ও ২৩টি গুলি। একইসঙ্গে থানায় পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেলের ধ্বংসাবশেষও উদ্ধার করা হয়েছে।
আলামতসহ আটক আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি ফয়সাল তানভীর।
সম্পর্কিত সংবাদ
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র্যালি
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয়বিস্তারিত…


