সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা, ২৭ জুলাই ২০২৬: জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম -এর আওতায় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে মিয়াওকি বনায়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) সাতক্ষীরা সরকারি কলেজ, উত্তরণ এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে উত্তরণ।
সাতক্ষীরা সরকারি কলেজের ক্লাইমেট রেজিলিয়েন্স ক্লাব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আল মুস্তানছির বিল্যাহ, উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোছা. নাসরিন আক্তার এবং কলেজের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম-এর থিমেটিক লিড তামান্না রহমান, প্রোগ্রাম ম্যানেজার পলাশ সরকার, ফিল্ড অপারেশন ম্যানেজার এ. জে. এম. শফিকুল ইসলাম এবং উত্তরণের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মুনিরুদ্দিন, প্রজেক্ট কোঅর্ডিনেটর আরিফুর রহমান, নাজমা আক্তার ও ফিল্ড সুপারভাইজর জাহিদ হাসান।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নগর এলাকায় সবুজায়ন ও মিয়াওকি বনায়নের গুরুত্ব তুলে ধরেন| তারা বলেন, সাতক্ষীরা সরকারি কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের তত্ত্বাবধানে এই বনায়ন কার্যক্রম বাস্তবায়িত হলে এটি শুধু পরিবেশ সংরক্ষণেই ভূমিকা রাখবে না, বরং শিক্ষার্থীদের জন্য গবেষণা, ব্যবহারিক শিক্ষা এবং জলবায়ু সহনশীলতা বিষয়ে হাতে-কলমে শেখার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এই যৌথ উদ্যোগ সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে একটি সমৃদ্ধ সবুজ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬
  • অর্থ আত্মসাত করার অভিযোগে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে শোকজ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন