ঝাউডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
এসএম আব্দুল্লাহ : : উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে ঝাউডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে ঝাউডাঙ্গা জগন্নাথ মন্দির প্রাঙ্গনে ঝাউডাঙ্গা রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে ঝাউডাঙ্গা শ্রী শ্রী জগন্নাথদেব মন্দির কমিটির সভাপতি সন্তোষ কুমার ঘোষ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জনাব হাবিবুল ইসলাম হাবিব।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মন্দির কমিটির সদস্য ও জগন্নাথ দেবের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন
নিজম্ব প্রতিনিধি :: সংবাদ প্রচারের পর সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃবিস্তারিত…
ঝাউডাঙ্গায় প্রধান শিক্ষক কাশেমের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ
ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেমের বিরুদ্ধেবিস্তারিত…


