সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে শীর্ষ ওলামায়ে কেরামের মতবিনিময়
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী হাফিযাহুল্লাহর সাতক্ষীরায় আগমন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাসপোর্ট অফিস-সংলগ্ন দারুল আরকাম হজ ও ওমরা ট্রাভেলস কার্যালয়ে সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি ২০২৭, শনিবার ড. মিজানুর রহমান আজহারী হাফিযাহুল্লাহর সাতক্ষীরায় আগমন ও মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর বহুল প্রতীক্ষিত আগমন ও মাহফিল সুশৃঙ্খল, নিরাপদ এবং সর্বাঙ্গীণভাবে সফল করার লক্ষ্যে করণীয় নির্ধারণে জেলার শীর্ষ আলেম-ওলামারা এ সভায় একত্রিত হন।
মতবিনিময় সভায় উপস্থিত ওলামায়ে কেরাম মাহফিলের সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা, ব্যবস্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে মাহফিলকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
ড. মিজানুর রহমান আজহারীর সাতক্ষীরায় আগমনকে ঘিরে ইতোমধ্যে জেলার ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।
সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আব্দুর বারী। সভা পরিচালনা করেন পরিষদের সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।
সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সভাপতি এসএম রুহুল্লাহ বিলালী। পরিষদের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. রুহুল আমিন, মাওলানা রেজাউল করিম, হাফেজ মাওলানা খায়রুল বাশার, মুফতী নুরুল্লাহ, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করলেন উপ-পরিচালক
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক এস এমবিস্তারিত…
সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত
মুজাহিদুল ইসলাম :: জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত…


