রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

 

আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে দেশপ্রেমিক মানুষকে সোচ্চার হতে হবে– — —— কলারোয়ায় সাবেক এমপি হাবিব

কামরুল হাসান।। কলারোয়া উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা শনিবার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। আগামী ৩০ নভেম্বর সোনাবাড়িয়া প্রাইমারি স্কুল ময়দানে বিএনপি আয়োজিত নৈরাজ্যবিরোধী প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল সফল করতে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে দেশপ্রেমিক মানুষকে সোচ্চার হতে হবে। তিনি উপজেলার সীমান্তবর্তী ছয় ইউনিয়নের সমন্বয়ে আগামী ৩০ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠেয় সোনাবাড়িয়ার প্রতিবাদ সভা সফল করতে সকলকে সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখার আহবান জানান।বিস্তারিত…


সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে শীর্ষ ওলামায়ে কেরামের মতবিনিময়

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী হাফিযাহুল্লাহর সাতক্ষীরায় আগমন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাসপোর্ট অফিস-সংলগ্ন দারুল আরকাম হজ ও ওমরা ট্রাভেলস কার্যালয়ে সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি ২০২৭, শনিবার ড. মিজানুর রহমান আজহারী হাফিযাহুল্লাহর সাতক্ষীরায় আগমন ও মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর বহুল প্রতীক্ষিত আগমন ও মাহফিল সুশৃঙ্খল, নিরাপদ এবং সর্বাঙ্গীণভাবে সফল করার লক্ষ্যে করণীয়বিস্তারিত…