শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩
মালিকুজ্জামান কাকা :: যশোরে তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ন বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের ৪৯ ব্যাটালিয়ন সদস্যরা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালায় ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় ৪৯ বিজিবির এক নম্বর গেটের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হচ্ছে, সাতক্ষীরা কলারোয়া উপজেলার ভাটিয়ালির আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছির আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সুলতানপুরের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)। বিজিবি জানায়, আটক ব্যক্তিদের শরীরে বিশেষবিস্তারিত…
হোয়াটসঅ্যাপ আনছে ট্রাভেল ই-সিম, বিদেশ গেলে চালু থাকবে ইন্টারনেট
বিদেশে ভ্রমণের সময় মোবাইল ইন্টারনেট ব্যবহার সহজ করতে নতুন সুবিধা আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ভ্রমণকারীদের জন্য ভ্রমণ ই-সিম সেবা নিয়ে কাজ করছে জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যমটি। এই সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ থেকেই গন্তব্য অনুযায়ী ই-সিম ডেটা পরিকল্পনা খোঁজা, কেনা এবং ফোনে বসানোর সুযোগ মিলতে পারে। এমনকি বিদেশে পৌঁছানোর পর নির্দিষ্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলেই ই-সিম নিজে থেকেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কবে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে, তা নিশ্চিত নয়। অ্যানড্রয়েড অথরিটির একটি প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড সংস্করণ ২ দশমিক ২৬ দশমিক ৪৭বিস্তারিত…
অজান্তে কাউকে কষ্ট দিলে গুনাহ হবে? করণীয় কী
দৈনন্দিন জীবনে কখনো কখনো খারাপ কোনো উদ্দেশ্য ছাড়াই আমাদের কথাবার্তা বা আচরণে অন্য কেউ কষ্ট পান। অনেক সময় আমরা বুঝতেও পারি না, আমাদের কোনো কথা কারও মনে আঘাত দিয়েছে। পরে বিষয়টি জানতে পারলে মনে প্রশ্ন জাগে, অজান্তে কাউকে কষ্ট দিলে কি গুনাহ হবে? তার কাছে ক্ষমা চাইতে হবে কি? ইচ্ছাকৃত ভুল ও অনিচ্ছাকৃত ভুলের বিধান এক নয় ইসলামে মানুষের সম্মান ও অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যে বিষয়ে ভুল করেছ, সে জন্য তোমাদের কোনো অপরাধ নেই। তবে তোমাদের অন্তর ইচ্ছাকৃতভাবে যা করেছে, তার জন্য অপরাধ রয়েছে।’বিস্তারিত…
ছোট রান্নাঘর যেভাবে গুছিয়ে রাখবেন
আমাদের অনেকের রান্নাঘরই অনেকটা সরু করিডোরের মতো। দু-একটি তাক, ছোট একটি কাউন্টার আর তার অর্ধেকটা জুড়ে থাকা চুলা- এই পরিস্থিতিতে সাধারণ ডাল-ভাত রান্না করাটাও যেন এক কঠিন কসরত হয়ে দাঁড়ায়। তবে সুখবর হলো, ছোট রান্নাঘর মানেই যে অগোছালো হতে হবে, তা কিন্তু নয়। কিছু বুদ্ধিদীপ্ত পরিবর্তনের মাধ্যমে আপনি প্রতিটি জিনিসের জন্য নির্দিষ্ট জায়গা খুঁজে পেতে পারেন, কাউন্টার ফাঁকা রাখতে পারেন এবং দৈনন্দিন রান্নার কাজকে আরও সহজ ও আরামদায়ক করে তুলতে পারেন। এর জন্য বড় কোনো সংস্কার বা দামী সরঞ্জামের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল সামান্য পরিকল্পনার। এখানে পাঁচটি কার্যকর উপায় দেওয়াবিস্তারিত…


