রাফিনহার হ্যাটট্রিক, ৭ গোল দিল বার্সা
নিউজ ডেস্ক :: লা লিগায় ২০২৪-২৫ মৌসুমে দারুণ খেলছে বার্সেলোনা। লিগে মৌসুমে টানা চতুর্থ জয় পেল কাতালান ক্লাবটি। আজ নিজেদের মাঠে বার্সেলোনা ৭-০ গোলে হারিয়েছে ভায়াদোলিদকে। হ্যাটট্রিক করেছেন রাফিনহা।
ম্যাচে বল দখল, গোলে শট সবকিছুতেই আধিপত্য ছিল হান্স ফ্লিকের দলের। ম্যাচের ২০ মিনিটে গোলের শুরুটা করেন রাফিনহা। এরপর ৬৪ ও ৭২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
তাসকিন বললেন, লিড নেয়াটা জরুরী ২৭৪ রানই যথেষ্ট : সালমানতাসকিন বললেন, লিড নেয়াটা জরুরী ২৭৪ রানই যথেষ্ট : সালমান
এছাড়া একটি করে গোল করেছেন রবার্ট লেভানডফস্কি, জুলেস কুন্দে, দানি ওলমো ও ফেরান তোরেস। লেভার চার ম্যাচে এটি চতুর্থ গোল। দানি ওলমো গোল পেলেন বার্সায় নিজের প্রথম দুই ম্যাচেই।
সম্পর্কিত সংবাদ
কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে ৩৮ বলে ঝড়ো ৭৮ রানের ইনিংসবিস্তারিত…
নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির
নারী ক্রিকেটারদের জন্য নতুন করে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘বিসিবি উইমেন্সবিস্তারিত…


