কালিগঞ্জে যুবকদের উদ্যোগে রোজাদারদের ২৭ পদে ইফতার
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে চৌধুরীয়াটি জামে মসজিদে স্থানীয় যুবকদের উদ্যোগে রোজাদার ও গ্রামবাসীদের জন্য ২৭ পদের ইফতার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৭ রমজান) বিকেলে মসজিদ প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ইফতার অনুষ্ঠিত হয়। রমজানের ২৭তম দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে ২৭ ধরনের ইফতার সামগ্রী প্রস্তুত করে স্থানীয় যুবকেরা।
মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয় যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতি বছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে। এতে বিপুল সংখ্যক রোজাদার ও এলাকাবাসী অংশ নেন।
ইফতারে বিভিন্ন দেশীয় খাবার, ফলমূল, ছোলা, পিয়াজু, বেগুনি ও শরবতসহ নানা পদ পরিবেশন করা হয়। এ আয়োজনকে এলাকাবাসী প্রশংসা করেছেন।
আয়োজক যুবকেরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক ও কল্যাণমূলক সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং গ্রামের উন্নয়ন ও ঐক্য গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করবেন।
সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কালীগঞ্জের আফসানা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আফসানাবিস্তারিত…
কালিগঞ্জে মাছের ঘেরে যুবকের মৃত্যু, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত
কালিগঞ্জ (সাতক্ষীরা) :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামে একটি মৎস্য ঘের থেকেবিস্তারিত…


