নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে দুপ্রক নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কামরুল হাসান।। নবাগত কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহারের সাথে সোমবার সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেতৃবৃন্দ। এ সময় সংক্ষিপ্ত মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন। সেই সাথে তিনি ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযথভাবে পালনের আহ্বান জানান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও শিক্ষক উৎপল কুমার সাহা, সাংবাদিক আতাউর রহমান প্রমুখ। উল্লেখ্য, সোমবার (৮ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার কলারোয়ায় যোগদান করেন।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
  • কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ