কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ তিনটি সভা অনুষ্ঠিত

কামরুল হাসান।। কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভাসহ তিনটি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অপর দুটি সভা হলো উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ ও মাসিক চোরাচালান নিরোধ কমিটি। একই স্থানে অনুষ্ঠিত এ সভা তিনটিতে বিষয়ভিত্তিক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভা তিনটিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া থানার উপপরিদর্শক পারভেজ, বিজিবির পক্ষে নায়েক সুবেদার জাহিদ, ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মাহবুবুর রহমান মফে, বিশাখা তপন সাহা, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • নিরবে চলে গেলেন কলারোয়ার পত্রিকা পরিবেশক অহিদুজ্জামান
  • কলারোয়ায় একসাথে ১৩ কালভার্ট কেটে ফেলায় চলাচলে অবর্ণনীয় দুর্ভোগ
  • কলারোয়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন
  • শীতের তীব্রতায় কাঁপছে কলারোয়া
  • মাটিবাহী বাহন চাপায় প্রাণ গেলো কলেজ ছাত্রী সুরাইয়ার
  • কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
  • খালেদা জিয়ার মাগফেরাত কামনায় রূপালী ব্যাংকে দোয়ানুষ্ঠান
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলের ফলাফল প্রকাশ