আশাশুনি কৃষি ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ পালিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক আশাশুনি শাখার আয়োজনে গ্রাহক সেবা পক্ষ পালিত হয়েছে। বুধবার(১০ সেপ্টেম্বর)সকাল ১০:৩০ঘটিকায় আশাশুনি হাজী মার্কেটের দ্বিতীয় তলায় আশাশুনি শাখার আয়োজনে এ উপলক্ষে এক গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক রামপ্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার কৃষ্ণ চন্দ্র সরকারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা উপ-ব্যবস্থাপক এস,এম,এ কাইয়ুম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,শাখা ঋণ বিভাগ কর্মকর্তা তরিকুল ইসলাম,সাবেক ব্যাংকার আব্দুল হান্নান,সাবেক স্বাস্থ্যকর্মী আব্দুল হাকিম,গ্রাহক শওকাত হোসেন,আশাশুনি সরকারি কলেজের ছাত্র সালাহ রিয়াদ প্রমুখ। এ সময় সাবেক ইউপি সদস্য আলহাজ্ব শামসুর রহমান,সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমান,এম এম সাহেব আলী মোড়ল উপস্থিত ছিলেন। সমাবেশ স্কুল,কলেজের ছাত্র-ছাত্রী ও গ্রাহকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন-বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি কাজের জন্য ঋণ দিয়ে থাকে।কষি ব্যাংক ১২.৫০% সুদে,৮%সুদে ঋণ দিয়ে থাকে। তিনি সকলকে সঞ্চয়ী মনোভাবী হয়ে কৃষি ব্যাংকে হিসাব খোলার জন্য সকলের প্রতি আহবান জানান। ১লা সেপ্টেম্ব থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সেবা পক্ষ চলবে।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন