কলারোয়ার কেঁড়াগাছিতে সাবেক সংসদ সদস্য হাবিবের মসজিদ উদ্বোধন
কামরুল হাসান।। কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছি খালধার আহলে হাদিস জামে মসজিদের দ্বিতীয় তলা উদ্বোধন করেছেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের দ্বিতীয় তলা উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এর আগে তিনি মসজিদ প্রাঙ্গণে একটি নারকেল গাছের চারা রোপণ করেন।
এসসয় মুসল্লিদের উদ্দেশ্য হাবিবুল ইসলাম হাবিব বিশ্ব মুসলিম উম্মার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
কেঁড়াগাছির সাবেক ইউপি সদস্য ও মসজিদ কমিটির উপদেষ্টা এসএম তৌহিদুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ.সভাপতি ও সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খোকন, কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান মনি, যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য মুজিবর রহমান, প্রভাষক আব্দুল মান্নান, মাস্টার শাহাজান কবির, ডাক্তার সিরাজুল ইসলাম, নাজমুল ইসলাম, আব্দুল লতিফ, মাস্টার আমজাদ হোসেন, যুবদল নেতা মফিজুল ইসলাম রানা, আক্তারুজ্জামান আক্তার, শহিদুল ইসলাম, ছাত্রদলের তারেক আজিজ, আদনান, শাওন, স্বেচ্ছাসেবক দলের মহাসিন আলী, হাবিবুর রহমান, কৃষক দলের জিয়াউর রহমান জিয়া, রবিউল ইসলাম সুজনসহ মসজিদের মুসল্লিরা ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মসজিদের সভাপতি রুহুল আমিন বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক অহিদুজ্জামান খোকা। এছাড়া সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বালিয়াডাঙ্গা বাজারে কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন। এসময় তিনি সংগঠনের নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকান্ড বেগবান করার নির্দেশনা দেন।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কামরুল হাসান।। কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহীবিস্তারিত…
কলারোয়া প্রতিদিন পরিবারের সংবর্ধনায় সম্মানিত হলেন বিবিকেএ’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবাদুল্লাহ আফজাল
ডেস্ক নিউজ :: কলারোয়া প্রতিদিন পরিবারের উদ্যোগে বাংলাদেশ বি-কিপার্স অ্যাসোসিয়েশন (BBKA)-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোঃবিস্তারিত…


