রাঙ্গামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু তলিয়ে গেছে
নিউজ ডেস্ক :: শুক্রবার (২৩ আগস্ট) সকালে কাপ্তাই হ্রদে সেতুর পাটাতনে প্রায় ১ফুট পরিমাণ পানি উঠতে দেখা গেছে। সেতু পারাপারে নিষেধাজ্ঞা জারি থাকায় এ সময় অনেক পর্যটককে হতাশ হয়ে চলে যেতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর প্রায় ১ ফুটের কাছাকাছি পানি উঠেছে, যা বেড়েই চলেছে। পানির চাপে অনেক স্থানেই খুলে গেছে সেতুর পাটাতনের কাঠ। সেতুতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও অনেক পর্যটককে তা অমান্য করে চলাচল করতে দেখা গেছে।
এ বিষয়ে রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য শুক্রবার সকাল থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চলাচলে উন্মুক্ত করে দেওয়া হবে।
প্রতিবছর ব্রিজ ডুবে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, নাব্যত্ব সংকটের কারণে হ্রদের গভীরতা কমে গেছে। ফলে বর্ষা মৌসুমে পানি বাড়লেই সেতু ডুবে যাচ্ছে।
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন সত্যাপীরের এলাকা হতে সিটকা ফাঁদে আটক পড়াবিস্তারিত…
উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবাবিস্তারিত…


