ফিলিস্তিনিদের স্বাধীনতা ও নিরাপত্তা চাই
ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জন্য বিক্ষোভ ও সংহতি সমাবেশ
নিজস্ব সংবাদদাতা :: ইসরাইল কর্তৃক মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত ফিলিস্তিনের গাজার উপরে নির্মমভাবে বোমা নিক্ষেপ, নারী ও শিশু হত্যা সহ নিষ্ঠুর গণহত্যার প্রতিবাদে ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশন ও তৌহিদী জনতার আয়োজনে আজ শুক্রবার এক সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে আপামর জনসাধারণকে উপস্থিত থাকার জন্য ইয়াং মুসলিম জেনারেশনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিল ঝাউডাঙ্গা বলফিল্ড জামে মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে শুরু হবে এবং ঝাউডাঙ্গা বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে। সমগ্র অনুষ্ঠানে আপনি বিশেষভাবে আমন্ত্রিত। আশা করব ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রদর্শন এর জন্য আপনি সবান্ধবে প্রতিবাদ মুখর হয়ে উক্ত অনুষ্ঠানের যোগদান করবেন। প্রেস বিজ্ঞপ্তি। ইয়াং মুসলিম জেনারেশন, ঝাউডাঙ্গা।
সম্পর্কিত সংবাদ
দাম বেড়ে অকটেনের লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্তবিস্তারিত…
খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
খেলোয়াড় জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত…


