কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন ফারুক
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জি এম আল ফারুক।
আশাশুনি প্রেসক্লাবের সভাপতি, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারী ও মানবাধিকার উন্নয়ন কমিশন এর উপজেলা সভাপতি জি.এম আল ফারুককে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা ২০২৪ এর প্রবিধান ৬৪ এর উপ—প্রবিধান (১) এর অধীনে সভাপতি হিসাবে মনোমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত ২৯/০৩/২০২৫ তারিখের এক পত্রে জিএম আল ফারুককে সভাপতি, শিবনাথ কুন্ডুকে শিক্ষক প্রতিনিধি, মোঃ আকরামুজ্জামানকে অভিভাবক প্রতিনিধি ও প্রধান শিক্ষক দুখীরাম ঢালীকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এ কমিটি পত্র ইস্যুর তারিখ হতে ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র্যালি ও পথ সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ওবিস্তারিত…
আশাশুনিতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষেবিস্তারিত…


