কলারোয়ায় এস এস সি পরীক্ষার্থীর আত্মহত্যা
এম এ আজিজ,নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়া আলাইপুর গ্রামের শিমুল গাজীর ছেলে ধানদিয়া হাইস্কুলের এস এস সি পরীক্ষার্থী মোঃ আবু সাঈদ (১৫) গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
সাঈদের জামাই এনামুল হক জানান, আবু সাঈদ তার ফুফার বাড়ি জালালাবাদ ইউনিয়নের আহসাননগর গ্রামের মৃতঃ বাশার সরদারের ছেলে কুদ্দুস হোসেনের (ফুফা) বাড়ীতে থেকে লেখাপড়া করতো।
গতকাল (আনুমানিক)রাত ১২ টার দিকে খাওয়ার জন্য ডাকাডাকি করতে থাকে। কোন সাড়া না পেয়ে, ফুফু দরজার পাশের ফাঁকা দিয়ে দেখতে পায় সাঈদ ঝুলছে। ঘরের দরজা ভেঙ্গে ভীতরে ঢুকে দেখে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলে আছে।
প্রতিবেশীরা জানান, শিমুলের অর্থনৈতিক ঝামেলা থাকার কারনে তার ছেলে সাঈদ ফুফার বাড়ীতে থেকে লেখাপড়া করতো। বেশ কিছুদিন ধরে সাঈদ তার পিতার কাছে মোটরসাইকেল কেনার জন্য বলছিলো না দেওয়ার কারনে হয়তবা অভিমানে সে আত্মহত্যা করেছে।
শিমুল ও শাহানাজ পারভীন দম্পত্তির ১ ছেলে সাঈদ(১৫) ও ১ মেয়ে তিশা (৫)
কলারোয়া থানার ডিউটি অফিসার এস আই আঃ রউফ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং – ০৪, ০১/০৩/২০২৫
« আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক সঞ্জুর সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান »
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বিস্তারিত…
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়েবিস্তারিত…


