কলারোয়ায় এস এস সি পরীক্ষার্থীর আত্মহত্যা 

এম এ আজিজ,নিজস্ব প্রতিনিধি ::  সাতক্ষীরার কলারোয়া আলাইপুর গ্রামের শিমুল গাজীর ছেলে ধানদিয়া হাইস্কুলের এস এস সি পরীক্ষার্থী মোঃ আবু সাঈদ (১৫) গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
 সাঈদের জামাই এনামুল হক জানান, আবু সাঈদ তার ফুফার বাড়ি জালালাবাদ ইউনিয়নের আহসাননগর গ্রামের মৃতঃ বাশার সরদারের ছেলে কুদ্দুস হোসেনের (ফুফা) বাড়ীতে থেকে লেখাপড়া করতো।
 গতকাল (আনুমানিক)রাত ১২ টার দিকে  খাওয়ার জন্য ডাকাডাকি করতে থাকে। কোন সাড়া না পেয়ে, ফুফু দরজার পাশের ফাঁকা দিয়ে দেখতে পায় সাঈদ ঝুলছে। ঘরের দরজা ভেঙ্গে ভীতরে ঢুকে দেখে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলে আছে।
প্রতিবেশীরা জানান, শিমুলের অর্থনৈতিক ঝামেলা থাকার কারনে তার ছেলে সাঈদ ফুফার বাড়ীতে থেকে লেখাপড়া করতো। বেশ কিছুদিন ধরে সাঈদ তার পিতার কাছে মোটরসাইকেল কেনার জন্য বলছিলো না দেওয়ার কারনে হয়তবা অভিমানে সে আত্মহত্যা করেছে।
শিমুল ও শাহানাজ পারভীন দম্পত্তির  ১ ছেলে সাঈদ(১৫) ও ১ মেয়ে তিশা (৫)
কলারোয়া থানার ডিউটি অফিসার এস আই আঃ রউফ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং – ০৪, ০১/০৩/২০২৫





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
  • কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
  • কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
  • ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন