আশাশুনিতে সমবায় বিভাগের ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে সমবায় বিষয়ক দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা সমবায় কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী ১৩ টি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যদের হাতে কলমে  সমিতির  সমবায় ধারণা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার সমবায় সমিতির সদস্যদের উদ্দেশ্যে সমবায় কি ও কেন, মানি লন্ডারিং ও সমবায় সমিতির মূলধন গঠন বিষয়ে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জাফর ইকবাল, কোর্স পরিচালক মোঃ আশরাফ আলী ও আশাশুনি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার আলোচনা রাখেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা
  • কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি
  • আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও
  • আশাশুনির বাঁশদহা নদীতে এমপির বরাদ্দে কাঠের সেতু নির্মান
  • আশাশুনির বুধহাটায় ১৫ দিনের বৃক্ষ মেলা উদ্বোধন
  • আশাশুনিতে জুয়ার আসর থেকে চার জোয়াড়ী গ্রেফতার
  • বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান