বুধহাটা বেউলা দাখিল মাদ্রাসায় নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা ওসমানিয়া দাখিল মাদ্রাসায় নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার সুপার মাওঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের বুধহাটা ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বুধহাটা ইউনিয়ন সেক্রেটার আমজাদ হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মনিরুজ্জামান, ম্যানেজিং কমিটির সদস্য দাউদ হোসেন ও আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওঃ আব্দুল মাজেদ।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ীদেরকে বিদায় ও সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠান করা হয়। এ বছর প্রতিষ্ঠান থেকে ২৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষা অংশ নিচ্ছে।
« আশাশুনির গুনাকরকাটি খানকাহ্ শরীফে ১০২ তম বার্ষিক ওরস শুরু (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনিতে সমবায় বিভাগের ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্রবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…


