আশাশুনিতে সমবায় বিভাগের ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে সমবায় বিষয়ক দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা সমবায় কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী ১৩ টি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যদের হাতে কলমে সমিতির সমবায় ধারণা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার সমবায় সমিতির সদস্যদের উদ্দেশ্যে সমবায় কি ও কেন, মানি লন্ডারিং ও সমবায় সমিতির মূলধন গঠন বিষয়ে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জাফর ইকবাল, কোর্স পরিচালক মোঃ আশরাফ আলী ও আশাশুনি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার আলোচনা রাখেন।
« বুধহাটা বেউলা দাখিল মাদ্রাসায় নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ ডিসিকে ওএসডি »
সম্পর্কিত সংবাদ
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্রবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…


