সাতক্ষীরায় ছাত্র শিবিরের নবীন বরণ অনুষ্ঠান

মেধাবীদের আস্থার ঠিকানা হলো ছাত্রশিবির: সাতক্ষীরা জামায়াতের আমীর

নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ও সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সাংগঠনিক থানা শাখার আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৯ শে ফেব্রুয়ারি (বুধবার) সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে দুপুর ১২ টায় ইসলামী ছাত্র শিবিরের পলিটেকনিক সভাপতি আশিক হাসান শোভনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তাসনিম আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর , উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন, সেক্রেটারি মেহেদী হাসান।

প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, মেধাবীদের আস্থার ঠিকানা হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সৎ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানা হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের দ্বারা কলেজ ক্যাম্পাস গুলো সুষ্ঠু, সুশৃংখল এবং পড়ালেখা বান্ধব সম্ভব। এজন্য তোমরা ছাত্রশিবিরের সুশীতল ছায়াতলে এসে আগামীর বৈষম্যহীন দেশ ,জাতি এবং আদর্শিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে ।






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত