আশাশুনিতে মোবাইল কোর্টে নেটপাটা অপসারন ও আগুনে জাল বিনষ্ট
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে নেটপাটা অপসারণ ও আগুনে পুড়িয়ে জাল বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গার বলুয়া নদীতে জনৈক প্রদীপ কুমার অভয়াশ্রম এলাকায় অবৈধ মাছ শিকার করে থাকে। এমন খবর পত্রপত্রিকায় প্রকাশের পর সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে নদীর ৩ মিটার এলাকায় থাকা অবৈধ নেটপাটা উচ্ছেদ করা হয়। এবং নদী থেকে ২ টি চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার উপস্থিত ছিলেন।
« কয়রায় মাদ্রাসার ১৪ ছাত্রী হঠাৎ অসুস্থ, হাসপাতালে চলছে চিকিৎসা সেবা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনিতে জিও-এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
আশাশুনি বাজারে ৫০ হাজার টাকার চোরাই কাঠ উদ্ধার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সদর বাজারে এতিমখানার সামনে কাঠের আড়ৎ হতেবিস্তারিত…
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।। ১৩ লক্ষ টাকার বাগদা জব্দ
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনিতে র্যাব-৬ অভিযান পরিচালনা করে ১৩৪২ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী জব্দ ওবিস্তারিত…


