আশাশুনিতে জিও-এনজিও  সমন্বয় সভা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলা জিও-এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য কুমার দেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নোমান হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ সভায় আলোচনা রাখেন। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় এনজিও কারিতাস, রূপান্তর ও ব্র্যাক এর কর্মকর্তাবৃন্দ স্ব স্ব প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন।  সভায় সমন্বয় সভা নিয়মিত করা, সংশ্লিষ্ট দপ্তরের ও জন প্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করার ব্যাপারে আলোচনা করা হয় এবং ২১ ফেব্রুয়ারী উদযাপন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২