সাতক্ষীরায় তারণ্য  উৎসব উদযাপন উপলক্ষে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট 

নিজস্ব প্রতিনিধি : এসো দেশ  বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার বাস্তবায়নে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন সিদ্দিকা প্রমুখ।

টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ইকবাল কবির খান বাপ্পি, কাজী কামরুজ্জামান ও মো. আলতাপ হোসেন প্রমুখ। উদ্বোধনী ক্রিকেট খেলায় অংশ নেয় প্রভাতী ক্রিকেট একাডেমী বাকাল এবং ফিউচার বয়েস ক্রিকেটার একাডেমী পলাশপোল। টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিয়েছে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।






সম্পর্কিত সংবাদ

  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত