বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, নিরপদে অবতরণ

নিউজ ডেস্ক  : ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কে বা কারা বোমা হামলার হুমকি দিয়েছে।

বুধবার সকালে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই এ হুমকি পাওয়া যায়। এরপরই সকাল পৌণে ১০টার দিকে ওই ফ্লাইটি নিরাপদে অবতরণ করে। এয়ারক্রাফটটি ঘিরে রাখে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

বিমানবন্দর টার্মিনাল সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, বোমা হামলার হুমকি ওই ফ্লাইটের পাইলট বা কো পাইলটকে নয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের হোয়াটসঅ্যাপ নম্বরে দেয়া হয়েছে। তবে সেখানে কী বলা হয়েছে তা সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে যাত্রীরা সবাই নিরাপদে আছেন। সূত্র :নয়া দিগন্ত






সম্পর্কিত সংবাদ

  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ
  • ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
  • জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক