তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় অভিভাবক মতবিনিময় ও ছবক প্রধান অনুষ্ঠান 

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরায় অবস্থিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখায় অভিভাবক মতবিনিময় সভা ও ছবক প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ সংলগ্ন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় ক্যাম্পাসে অভিভাবক মতবিনিময় সভা ও ছবক প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকার চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবাল’র  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবক প্রদান করেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালনা কমিটি খুলনা শাখার অন্যতম সদস্য কাজী আব্দুল্লাহ আল ফারুক।
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখা প্রধান মাহবুব আল মিসবাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন  তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকার ডিরেক্টর ও ব্রাঞ্চ চেয়ারম্যান আ খ ম মাসুম বিল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, উপাধ্যক্ষ মুনতানসির বিল্লাহ,  সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল,সাতক্ষীরা  সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শুভাকাংখী ও অবিভাভাবকবৃন্দ।





সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • দেশজুড়ে আজ পালিত হচ্ছে পবিত্র শবে কদর
  • শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • “রমজানের শিক্ষা বাস্তবায়নে সাম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে” – কলারোয়ায় এমপি ইজ্জত উল্লাহ
  • সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
  • নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার
  • আল-হেরা মডেল একাডেমী স্কুলের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত