কলারোয়ায় ইসলামী আন্দোলনের অফিস উদ্বোধন

এম এ আজিজ, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ইসলামী আন্দোলনের অফিস উদ্বোধন ও দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে । গত শুক্রবার(১০ই জানুযারী) সন্ধ্যা সাড়ে ৭টায় আমানুল্লাহ কলেজ রোড সংলগ্ন এলাকায় এই প্রথমবারের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কলারোয়া উপজেলা শাখা অফিস কার্যালয় উদ্বোধন করা হলো।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী কর্মসূচী শুরু হয়। আলোাচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কার্যালয়টির উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শোয়াইব আহমেদ।
ইসলামী আন্দোলনের কলারোয়া উপজেলা শাখার সভপতি মাওঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগরের সভাপতি মাওলানা আবু রায়হান, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা কে এম রেজাউল করিম, সাধারন সম্পাদক প্রভাষক কাজী ওয়েজকুরুনীসহ অন্যান্য নেতৃবৃন্দ। কলারোয়ায় নিজ দলীয় কার্যালয় উদ্বোধন হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কলারোয়া শাখার নেতা কর্মীদের মধ্যে একটি অন্যরকম আমেজ বিরাজ করে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন খাইরুল ইসলাম সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ-কলারোয়া শাখা।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • কলারোয়া প্রতিদিন পরিবারের সংবর্ধনায় সম্মানিত হলেন বিবিকেএ’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবাদুল্লাহ আফজাল
  • কলারোয়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
  • কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
  • কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন
  • কলারোয়ায় সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
  • কলারোয়ায় পৃথক দুই মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন ইজ্জত উল্লাহ, এমপি