প্রাথমিক দলেও নেই মেসি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের..

নিউজ ডেস্ক :: কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়ার পর থেকে মাঠের বাইরে লিওনেল মেসি। ছিলেন না ইন্টার মায়ামির শেষ ক’টি ম্যাচেও। এবার তাকে ছাড়াই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই দল ঘোষণা করলেন লিওনেল স্কালোনি।

সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুইটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেই দলে রাখা হয়নি আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক মেসিকে। বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৫ই সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে। এরপর ১০ই সেপ্টেম্বর কলম্বিয়ার মাঠে খেলবে আলবিসেলেস্তেরা।

জুলাইয়ে কোপার ফাইনালে পায়ে ইনজুরিতে পরে মাঠ ছাড়েন মেসি। এরপর জানা যায়, দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টিনার অধিনায়ককে। যার কারণে বিশ্বকাপ বাছাইপর্বের দলে জায়গা হয়নি মেসির। এছাড়াও, কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোয় অবধারিতভাবেই দলে নেই গোলকিপার ফ্রাঙ্কো আরমানি ও উইঙ্গার ডি মারিয়া।

তাদের পাশাপাশি দলে নেই এজেকিয়েল পালাসিওস। সুযোগ মেলেনি ডিফেন্ডার মার্কোস আকুনা ও লুকাস মার্তিনেজ কুয়ার্তার। গুঞ্জন উঠলেও দলে জায়গা হয়নি পাওলো দিবালার।

এদিকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা চার ফুটবলার ডাক পেয়েছেন। তারা হলেন দুই ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে ও ভ্যালেন্তিন কাস্তেলানোস এবং দুই মিডফিল্ডার এজেকিয়েল ফার্নান্দেজ ও মাতিয়াস সোলে।

বিশ্বকাপ বাছাই স্কোয়াড: গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

ডিফেন্ডার: গনজালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালার্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্তিন বারকো।

মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার।

ফরোয়ার্ড: নিকোলাস গনজালেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সোলে, জুলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন কার্বোনি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও ভ্যালেন্তিন কাস্তেলানোস।






সম্পর্কিত সংবাদ

  • ক্রিকেটের নতুন প্রযুক্তি ‘সনিক’-এর কাজ কী
  • একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
  • থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
  • কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
  • নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির