কেশবপুরে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি ::যশোরের কেশবপুরে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিটির সভাপতি জি এম হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমীন খান এর সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা করেন, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ মান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার ফারুক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ নার্গিস সুলতানা, সদস্য ইউনুস আলী, আইয়ুব হোসেন, জাতীয় ওলামা পার্টির সহ-সভাপতি আব্দুল মোমিন, আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে কেক কাটা হয়। দোয়া পরিচালনা করেন আব্দুল মোমিন।
« বারী-দেলোয়ারকে সভাপতি-সম্পাদক করে সৃজনশীল প্রকাশক সমিতি গঠন (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনির বিভিন্ন কার্যক্রমে অংশ নেন অতিঃ বিভাগীয় কমিশনার সার্বিক »
সম্পর্কিত সংবাদ
উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবাবিস্তারিত…
বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক
হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি সাত মাস আগে অনলাইনে একটি মিউজিক গ্রুপে পরিচয়। আলাপচারিতার একপর্যায়ে বাংলাদেশিবিস্তারিত…


