চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৫ ভারতীয় আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :: চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এ সময় তাদের কাছ থেকে তিনটি গরু, দু’টি নৌকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীর পাড় থেকে তাদের গ্রেপ্তার করে বিজিবি-৫৩। চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইন অতিক্রম করে পদ্মা নদী দিয়ে আটককৃত ভারতীয় নাগরিকরা বাংলাদেশের সীমানায় অবৈধভাবে অনুপ্রবেশ করে।

পরে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ সময় দু’টি যন্ত্রচালিত নৌকায় তারা অনুপ্রবেশ করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ভারতীয় গরু ও হাঁসুয়া উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।






সম্পর্কিত সংবাদ

  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত