সুনামগঞ্জে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে দুই সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন পালিত হয়। হামলার শিকার দুই সাংবাদিক হলেন, আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি শহীদনূর আহমেদ এবং সময় টিভির প্রতিনিধি হিমান্দ্রী শেখর ভদ্র। এসময় দুই সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের দর্পন। পেশাগত কাজে সাংবাদিকদের উপর হামলা, মামলা, হয়রানি বন্ধ না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সাংবাদিকরা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরলে হামলা করে গণমাধ্যমের ঠৌঁটি চেপে ধরতে চায় অশুভ চক্র। সাংবাদিক শহীদনূর ও হিমাদ্রী শেখরের উপর হামলাকারীদের বিচারের আওয়তায় আনতে প্রশাসনের নিকট দাবি করেন বক্তরা।

এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, পঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সেলিম আহমদ তালুকদার, এমরানুল হক চৌধুরী, জসিম উদ্দিন প্রমুখ। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, পঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সেলিম আহমদ তালুকদার, এমরানুল হক চৌধুরী, জসিম উদ্দিন প্রমুখ। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।






সম্পর্কিত সংবাদ

  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত