কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালন
নিজস্ব প্রতিনিধি :: ১৬ ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ সংগ্রামের পর নগত রক্তে কেনা আমাদের এই বিজয়। সাতক্ষীরা জেলাধীন কলারোয়া উপজেলার কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দিনব্যাপী পালন করা হয় বিজয় দিবসের নানান অনুষ্ঠানমালা। শত শত ছাত্র অভিভাবকের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ হয় মুখরিত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সম্মানিত নেতৃবৃন্দ ও বাংলাদেশ জামাতে ইসলামীর ইউনিয়ন নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানমালা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল হান্নান। সবশেষে, যাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয় তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয় এর ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ মোকাম্মেল হোসেন।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বিস্তারিত…
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়েবিস্তারিত…


